Suvendu Adhikari: ‘নৃসিংহ প্রসাদ ভাদুড়ির কাছ থেকে শিখে নিন’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari in Digha: সোমবার দিঘায় দিঘা শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যাবসায়ী সমিতির কালীপুজোর আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এই পুজো ষষ্ঠ বছরে পড়ল। এই পুজোর সভাপতি পটাশপুরের বিধায়ক তপন মাইতি। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ দাস, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, বিধায়ক চন্দ্রশেখর মন্ডল, জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা সহ জেলার নেতৃত্ব।

Suvendu Adhikari: নৃসিংহ প্রসাদ ভাদুড়ির কাছ থেকে শিখে নিন, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 09, 2026 | 4:58 PM

দিঘা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পূজার পদ্ধতি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতি বছর কালীপুজোর আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার নেতা-নেত্রী বা তারকাদের ভিড় আগের তুলনায় কম ছিল ঠিকই, তবে, পুজো হয়েছে আগের মতোই। সেই পূজা নিয়েই মন্তব্য করলেন শুভেন্দু।

সোমবার শুভেন্দু অধিকারী দিঘায় কালীপুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, “ওঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বলব ফুল ছোড়ার প্রদ্ধতি একটু শিখে নিন। ওঁর বয়স হয়েছে, বেশি জানেন, সব বিষয়ে জানেন। কিন্তু কোনও ভালো পন্ডিতের কাছ থেকে শিখে নিন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ির কাছ থেকে জেনে নিতে পারেন। ওঁর সঙ্গে তো ভালো সম্পর্ক। তিনি সরকারের কোনও একটা পদে ছিলেন। ওঁর কাছ থেকে এগুলো শিখে নিতে পারেন।”

সোমবার দিঘায় দিঘা শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যাবসায়ী সমিতির কালীপুজোর আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এই পুজো ষষ্ঠ বছরে পড়ল। এই পুজোর সভাপতি পটাশপুরের বিধায়ক তপন মাইতি। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ দাস, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, বিধায়ক চন্দ্রশেখর মন্ডল, জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা সহ জেলার নেতৃত্ব।

সেখানে গিয়ে পুলিশেকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” পুলিশকে দুহাত খোলার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ কখনও আক্রমণ করে না। পুলিশকে আক্রমণ করলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এমন কিছু ঘটনার জন্য পুলিশকে ঊর্ধ্বতন আধিকারিকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ধর্ষণ, সীমান্তে অশান্তি সৃষ্টি সহ বেশ কিছু ঘটনায় অনুমতি দেওয়ার রয়েছে। ফলে পুলিশ দু হাত খুলে কাজ করতে পাচ্ছে। যা আগে সেই সুযোগ পাননি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us