AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia: নির্মীয়মাণ বাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি, বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রী ও নাবালক পুত্রেরও

Haldia Electrocution Tragedy: খবর পেয়ে তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ। অসতর্কতা নাকি অন্য কোনও কারণে এই শর্ট সার্কিট, তা খতিয়ে দেখা হচ্ছে। সিরাজ, আলিয়া ও নাবালক আনারের এই আকস্মিক মৃত্যুতে কুমারপুর গ্রামে এখন শুধুই কান্নার রোল।

Haldia: নির্মীয়মাণ বাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি, বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রী ও নাবালক পুত্রেরও
এই নির্মীয়মাণ বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 11:36 PM
Share

হলদিয়া: নতুন বাড়ি তৈরি হচ্ছে। তা ঘিরে কত স্বপ্ন পরিবারের। কিন্তু সেই নির্মীয়মাণ বাড়িতেই নেমে এল ঘন অন্ধকার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পরিবারের ৩ জনের। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানার কুমারপুর গ্রামের ঘটনা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গিয়েছে, শনিবার সন্ধেয় নির্মীয়মাণ নতুন বাড়িতে বিদ্যুতের কাজ চলছিল। আচমকাই ঘটে যায় শর্ট সার্কিট। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন সিরাজ মল্লিক (৪৩)। স্বামীকে বাঁচাতে ছুটে যান স্ত্রী আলিয়া বিবি (৪১)। কিন্তু তিনিও বিদ্যুতের জালে জড়িয়ে পড়েন। বাবা-মায়ের এই অবস্থা দেখে স্থির থাকতে পারেনি তাঁদের ১২ বছরের সন্তান আনার মল্লিক। বাবা-মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে-ও। গোটা পরিবারকে একসঙ্গে এভাবে ছটফট করতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা দ্রুত তিনজনকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ। অসতর্কতা নাকি অন্য কোনও কারণে এই শর্ট সার্কিট, তা খতিয়ে দেখা হচ্ছে। সিরাজ, আলিয়া ও নাবালক আনারের এই আকস্মিক মৃত্যুতে কুমারপুর গ্রামে এখন শুধুই কান্নার রোল। স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন এই বাড়িকে ঘিরে উচ্ছ্বাস ছিল সিরাজের পরিবারে। কীভাবে নির্মীয়মাণ বাড়ি সাজাবেন, সেই কথা ভাবতেন। কোথা থেকে কী হয়ে গেল, তা প্রতিবেশীরাও বুঝতে পারছেন না।  নির্মীয়মাণ ওই বাড়িতে গিয়ে দেখা গেল, এখনও প্লাস্টার হয়নি। বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিল। আর সেই বিদ্যুৎ সংযোগ করতে গিয়েই পরিবারের তিনজনই প্রাণ হারালেন। নতুন বাড়ি ঘিরে সব স্বপ্ন শেষ হয়ে গেল।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা