Nandigram: পাড়ায় ঢুকলে জওয়ানের দেহ, এক হয়ে শ্রদ্ধা তৃণমূল-বিজেপির

Purba Medinipur: এ দিন, সুভ্রান্ত পন্ডার মৃতদেহ চণ্ডিপুরের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা কমিটির সভাপতি সুজিত রায়, তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম এক কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ, শামসুল ইসলাম, শেখ সুফিয়ান নন্দীগ্রাম ২ নম্বর ব্লক কোর কমিটির তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত।

Nandigram: পাড়ায় ঢুকলে জওয়ানের দেহ, এক হয়ে শ্রদ্ধা তৃণমূল-বিজেপির
নন্দীগ্রামে মৃত্যু সেনা জওয়ানেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 14, 2026 | 3:46 PM

নন্দীগ্রাম: রহস্য মৃত্যু নন্দীগ্রামের (Nandigram) সেনা কর্মীর। শনিবার বাড়ি ফিরল তাঁর নিথর দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের হরিপুরের বাসিন্দা সুভ্রান্ত পন্ডা। সেনা কর্মী মধ্যপ্রদেশে কর্মরত ছিলেন। বিগত কয়েকদিন আগে তাঁর অস্বাভিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এ দিন, সুভ্রান্ত পন্ডার মৃতদেহ চণ্ডিপুরের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা কমিটির সভাপতি সুজিত রায়, তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম এক কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ, শামসুল ইসলাম, শেখ সুফিয়ান নন্দীগ্রাম ২ নম্বর ব্লক কোর কমিটির তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত। রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, “ওঁকে আজ সম্মান জানানো হল। ওঁর পরিবারকে সান্তনা দেওয়া মূল কাজ। উনি বীরের মতো গিয়েছেন। কীভাবে এমন ঘটনা ঘটল, কী হল আমরা কিছুই জানি না। পরে জানতে হবে।”

অপরদিকে, দেখা গেল জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবিরও। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে শেষ যাত্রায় উপস্থিত হতে গেল। চণ্ডিপুর থেকে সেনা কর্মীর মৃতদেহ সঙ্গে নিয়ে নন্দীগ্রামে যেতে দেখা গেল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের।

Follow Us