AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার রক্তে বেইমানি নেই’, মমতার ‘ফোন’ পেতেই বিস্ফোরক বিজেপির প্রলয়

তমলুকের প্রাক্তন তৃণমূল কর্মী তথা বর্তমানে বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার আর্জি জানান মমতা বন্দ্যেপাধ্যায়, এমনটাই দাবি।

'আমার রক্তে বেইমানি নেই', মমতার 'ফোন' পেতেই বিস্ফোরক বিজেপির প্রলয়
প্রথম দফার ভোটের দিন চাঞ্চল্যকর অভিযোগ প্রলয় পালের।
| Updated on: Mar 27, 2021 | 12:37 PM
Share

পূর্ব মেদিনীপুর: বিজেপি নেতাকে তৃণমূলের হয়ে ভোটে কাজ করার জন্য ফোন। অভিযোগ, সেই ফোন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটের দিন এমনই চাঞ্চল্যকর অডিয়ো হাতে এল টিভি নাইন বাংলার। যদিও সে অডিয়োর সত্যতা টিভি নাইন বাংলা যাচাই করেনি। তবে এ নিয়ে প্রলয় পালের দাবি, তাঁকে যে কেউ ফোন করতেই পারে। তবে শুভেন্দু অধিকারীর জন্য তিনি লড়াই করবেন।

এ অডিয়ো প্রসঙ্গে তমলুকের বিজেপি সহ-সভাপতি প্রলয় পালের বক্তব্য, “দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন। আর এতদিনে ওনার আমার কথা মনে হয়েছে। তাই ফোন করেছেন। উনি সমর্থন চাইছেন। আমি যেন ওনার দলের হয়ে কাজ করি। এবং ফিরে যাই। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি করি। দলের প্রাণ দিতেও প্রস্তুত। আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারী। অধিকারী পরিবারের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। যখন সিপিএমের চরম অত্যাচার, সমস্ত কর্মীরা মার খেতেন, শুধু অধিকারীরা পাশে থেকেছেন। আর কেউ আসেননি। এখন বিজেপি করি। আমি বিজেপি করলেও কোনওদিন অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল তুলিনি। কোনও সুবিধা নিইনি, তবে এটা আনুগত্যর জন্য।”

আরও পড়ুন: মমতার ‘ফোন’ বিজেপি নেতাকে, ‘আমাদের হয়ে একটু কাজ করে দাও না’

তমলুকের বিজেপি সহ-সভাপতির সংযোজন, “ওই পরিবার অসহায় মানুষের পাশে ছিল। কোনওভাবেই আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। আমি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত পাইনি। একজন নাগরিক হিসাবে যা আমার প্রাপ্য ছিল। দিদি আপনি নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছেন খুব ভাল। কিন্তু আমি কোনও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। সে শিক্ষা আমার রক্তে নেই। দিদি যাই বলুন না কেন আমরা শুভেন্দু অধিকারীর জন্য লড়াই করছি, লড়াই করব। তাঁকে বিধায়ক হিসাবে জিতিয়ে আনবই।”

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?