Purulia: পুরুলিয়ায় বিশাল কর্মকাণ্ড, ৩৬০০০ কোটির প্রজেক্ট, মিলবে হাজারের বেশি চাকরি

Purulia Steel Project: চলতি মাসের ১৭ তারিখ এই শিল্প প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী আসার আগে জমি সমতলিকরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। নির্মাণস্থলে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মাননী বাউরি কাজের অগ্রগতি দেখতে উপস্থিত হন মঙ্গলবার।

Purulia: পুরুলিয়ায় বিশাল কর্মকাণ্ড, ৩৬০০০ কোটির প্রজেক্ট, মিলবে হাজারের বেশি চাকরি
পুরুলিয়ায় বড় প্রজেক্টImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2026 | 8:39 PM

পুরুলিয়া: ফের শিল্পের উদ্যোগ রাজ্যে। এবার পুরুলিয়ায় শুরু হতে চলেছে। বিশেষ প্রজেক্ট রুক্ষ পুরুলিয়ার মাটিতে পশ্চিমবঙ্গের প্রথম ‘গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্টের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৭ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা। স্বাভাবিকভাবেই জেলার শিল্পাঞ্চলের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হতে চলেছে।

পুরুলিয়ার রঘুনাথপুর-১ নম্বর ব্লকের দূরমুট মৌজায় এই শিল্প কারখানা গড়ে তোলার উদ্য়োগ নিয়েছে রাজ্য সরকার। আধুনিক শিল্পের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের বিষয়টি ইতিমধ্যেই গণশুনানির মাধ্যমে এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (WBIDC)-এর কাছ থেকে মোট ১৪৮ একর জমি নিয়ে প্রায় ৩,৬০০ কোটি টাকা বিনিয়োগে অত্যাধুনিক এই ইস্পাত কারখানার পাশাপাশি আরও কয়েকটি শিল্প ইউনিট গড়ে তোলা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১,৬০০ জনের কর্মসংস্থান হবে বলে এর আগেই দাবি করা হয়েছে শিল্প সংস্থার পক্ষ থেকে। এই শিল্প সংস্থা কর্তৃপক্ষ আরও জানিয়েছিলেন যে, সমস্ত আইন ও পরিবেশগত বিধি মেনেই শিল্প স্থাপন হবে।

চলতি মাসের ১৭ তারিখ এই শিল্প প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী আসার আগে জমি সমতলিকরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। নির্মাণস্থলে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মাননী বাউরি কাজের অগ্রগতি দেখতে উপস্থিত হন মঙ্গলবার। তিনি বলেন, “এই কারখানা চালু হলে এলাকার যুবকরা এখানেই কাজ পাবেন। রাজ্যের বাইরে যেতে হবে না।” এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র নোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “বিগত সরকার শিল্পের নামে ভাওতাবাজি করেছেন, মানুষকে ঠকিয়েছেন। আরও শিল্প হবে। কারণ মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটাই করেন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us