Raiganj Encounter: ‘পাপী ছেলে চলে গিয়েছে, ভাল হয়েছে’, পুলিশের এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর শুনেও চোয়াল শক্ত মায়ের

Raiganj Encounter Mother Reaction: সোমবার ভোররাতে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। সাড়ে তিনটে নাগাদ অভিযান চালায় পুলিশ। সূত্রের খবর, পুলিশকে দেখেই অভিযুক্ত বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে। গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে ছিল দিলীপ। তাকে ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে দিলীপ গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ।

Raiganj Encounter: পাপী ছেলে চলে গিয়েছে, ভাল হয়েছে, পুলিশের এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর শুনেও চোয়াল শক্ত মায়ের
বাঁ দিকে দিলীপের মাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 09, 2026 | 9:53 PM

রায়গঞ্জ: একমাত্র ছেলে। ছেলে বিয়ে করে আলাদা। অসুস্থ মা-বাবাকে দেখে না। পুলিশের এনকাউন্টারে যখন সেই ছেলেরই মৃত্যু হয়েছে, খবর পেয়ে ছুটে গিয়েছেন মা। কান্নায় ভেঙে পড়েছেন। জীর্ণ শরীরে স্পষ্ট মলিনতার ছাপ। তবুও দৃঢ় কন্ঠ। চোয়াল শক্ত। বললেন, ‘পাপী ছেলে চলে গিয়েছে, ভাল হয়েছে।’ ছেলে যে ভাল ছিল না, সে কথা বলতে একবারের জন্যও দ্বিধা করেননি তিনি।

সোমবার ভোরে রায়গঞ্জে এনকাউন্টার হয়। রাজ্যের চতুর্থবারের এনকাউন্টারে। পুজোর পরই রায়গঞ্জে কুলিক জঙ্গলের ধার থেকে এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের আগে দু’দিন ধরে নিখোঁজ ছিল সে। যখন দেহ উদ্ধার হয়, তার শরীরে পচন ধরেছিল। কিন্তু শরীর ছিল বিবস্ত্র। তা দেখেই প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করেছিলেন, ধর্ষণ  করে খুন করা হয়ে থাকতে পারে ওই নাবালিকাকে। রাতভর তপ্ত থাকে রায়গঞ্জ। মধ্যরাতে থানায় চলে এসেছিলেন ম্যাজিস্ট্রেটও। সেই ঘটনার কিনারা করতে গিয়েই দিলীপ রায়ের নাম উঠে আসে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে নিখোঁজ ছিল দিলীপ।

সোমবার ভোররাতে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। সাড়ে তিনটে নাগাদ অভিযান চালায় পুলিশ। সূত্রের খবর, পুলিশকে দেখেই অভিযুক্ত বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে। গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে ছিল দিলীপ। তাকে ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে দিলীপ গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। সেইসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। আর তাতেই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

ছেলের  এনকাউন্টারের খবর মাকে জানায় পুলিশ। তাঁকেও থানায় নিয়ে যাওয়া হয়। ছেলের মুখ শেষবারের মতো দেখতে চান না তিনি। বললেন, “যা হয়েছে, ভালো হয়েছে। পুলিশ নিজের যুক্তি মতো কাজ করেছে। আমার বুকের ওপর থেকে নেমে গিয়েছে। না হলে ওপরওয়ালা আমায় ক্ষমা করবে না। আমার ছেলে বেশি ভালো না। পাপী ছেলে চলে গিয়েছে, ভালো হয়েছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us