Indian Railway: কলকাতা থেকে ট্রেনে জয়পুর পৌঁছনো আরও সহজ, দীপাবলির আগে নতুন ট্রেন পেল রাজ্য

Santragachi-Khatipura Express Inauguration: গুরুত্বপূর্ণ স্টেশন মূলত খড়গপুর, টাটানগর, চাণ্ডিল, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, লোহারদাগা, টোরি, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, প্রয়াগরাজ, কানপুর, আগরা ও দৌসা হয়ে ট্রেনটি খাতিপুরায় পৌঁছবে। এই বিশেষ ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে বলে জানা গিয়েছে। এর মধ্যে সাধারণ, স্লিপার ও এসি ইকোনমি-সহ বিভিন্ন শ্রেণির কোচ রয়েছে। রেলের এই বিশেষ পরিষেবার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি রাঁচি ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার যাত্রীদের রাজস্থান, জয়পুর-সহ ওই রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিতে যাতায়াতের সুবিধা বাড়বে।

Indian Railway: কলকাতা থেকে ট্রেনে জয়পুর পৌঁছনো আরও সহজ, দীপাবলির আগে নতুন ট্রেন পেল রাজ্য
সাঁতরাগাছিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 26, 2026 | 4:29 PM

কলকাতা: রেলযাত্রীদের জন্য সুখবর। দীপাবলির আগে বাংলার সঙ্গে জুড়ল আরও একটি ট্রেন। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মধ্যে রেল (Indian Railway) যোগাযোগ আরও মজবুত করতে চালু হচ্ছে নতুন সাঁতরাগাছি-খাতিপুরা এক্সপ্রেস (Santragachi-Khatipura Express)। সোমবার, টাটানগর স্টেশনে এই নতুন রেল পরিষেবার ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক রুদ্রনীল ঘোষরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুরে সাঁতরাগাছি থেকে রাঁচি হয়ে রাজস্থানের দিকে এগোবে ট্রেনটি।

কখন চলবে এই ট্রেন?

ট্রেনের নম্বর ০৮১৮১। নিয়মিত পরিষেবার জন্য ১৮০৬১/১৮০৬২ নম্বরের সাঁতরাগাছি-খাতিপুরা-সাঁতরাগাছি এক্সপ্রেস নির্ধারিত হয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মধ্যে সরাসরি রেল যোগাযোগের নতুন বিকল্প তৈরি হবে।

কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন?

গুরুত্বপূর্ণ স্টেশন মূলত খড়গপুর, টাটানগর, চাণ্ডিল, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, লোহারদাগা, টোরি, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, প্রয়াগরাজ, কানপুর, আগরা ও দৌসা হয়ে ট্রেনটি খাতিপুরায় পৌঁছবে।

এই বিশেষ ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে বলে জানা গিয়েছে। এর মধ্যে সাধারণ, স্লিপার ও এসি ইকোনমি-সহ বিভিন্ন শ্রেণির কোচ রয়েছে। রেলের এই বিশেষ পরিষেবার ফলে রাঁচি ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার যাত্রীদের রাজস্থান, জয়পুর-সহ ওই রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিতে যাতায়াতের সুবিধা বাড়বে। নতুন রেল সংযোগে বিভিন্ন রাজ্যের মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই পর্যটন, ব্যবসাতেও উন্নতি হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us