
শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। এ বার ২৯৪ কেন্দ্রে ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) দক্ষিণ ২৪ পরগণা জেলায় সাতগাছিয়া বিধানসভা (Satgachhia Assembly Seat) কেন্দ্র। একুশের নির্বাচনে ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে মোহন চন্দ্র নস্করকে (Mohan Chandra Naskar)। ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছেন চন্দন পাল (Chandan Pal) এবং সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম পার্টির হয়ে টিকিট পেয়েছেন গৌতম পাল (Goutam Pal)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০১৬ বিধানসভা নির্বাচনে সাতগাছি বিধানসভা
বিগত বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছে তৃণমূল। ২০১৬ বিধানসভা নির্বাচনে এই আসনে জিতে লাগাতার চারবার বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সোনালী গুহ। তিনি সিপিআইএম প্রার্থী পারমিতা ঘোষকে ১৭,২৭২ ভোটে হারিয়ে ছিলেন। তৃণমূল প্রার্থী মোট ভোট পেয়েছিলেন ১,০০,১৭১টি এবং পারমিতা ঘোষ পেয়েছিলেন ৮২,৮৯৯ টি ভোট। ২০১৬-র নির্বাচনে এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি। পদ্মপ্রার্থী ১৯ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিলেন।
মোট ভোটারের সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২, ৪৪, ৪৭৪ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ২,০৮, ৮০৩ জন। এখানকার ৩৩০ টি বুথে ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছিল।
সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে প্রথম বার ভোট পড়েছিল ১৯৭৭ সালে। যেখানে জয়ী হয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এরপর এই বিধানসভা কেন্দ্রে সিপিএমের দাপট আসে। ১৯৭৭ সাল থেকে ১৯৯৬ টানা চার বার জিত পায় সিপিআইএম। এর পর ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত ওই কেন্দ্রে জয়ী হয় তৃণমূলের সোনালী গুহ।
বিগত নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: সোনালি গুহ (বসু)
মোট প্রাপ্ত ভোট: ১,০০,১৭১
মোট ভোটার: ২,৪৪,৪৭৪
ভোট শতাংশ: ৮৫.৪১
মোট প্রার্থী: ৬