Sealdah Train Cancelled: ফের বাতিল একগুচ্ছ লোকাল, শিয়ালদহ ডিভিশনে টানা ৭ ঘণ্টা কোন কোন ট্রেন চলবে না, জেনে নিন

Sealdah local train cancelled: রবিবার নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখায় ৩১১৯১ আপ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-রানাঘাট শাখায় বাতিল ৩১৬১১ আপ ও ৩১৬১২ ডাউন ট্রেন। শিয়ালদহ-শান্তিপুর শাখায় ৩১৫১১ আপ ও ৩১৫১২ ডাউন, শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ৩১৮১১ আপ ও ৩১৮১২ ডাউন এবং শিয়ালদহ-গেদে শাখায় ৩১৯১১ আপ ও ৩১৯১২ ডাউন লোকাল বাতিল করা হয়েছে।

Sealdah Train Cancelled: ফের বাতিল একগুচ্ছ লোকাল, শিয়ালদহ ডিভিশনে টানা ৭ ঘণ্টা কোন কোন ট্রেন চলবে না, জেনে নিন
ফাইল ছবিImage Credit source: Getty Image

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 30, 2026 | 11:57 PM

কলকাতা: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের ফের বাতিল একগুচ্ছ ট্রেন। শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railway)। কল্যাণী ও কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে ডাউন মেন লাইনে কাজ হবে। সেই কারণে ৩১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিট থেকে ১ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪২০ মিনিট অর্থাৎ সাত ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে শনিবার ও রবিবার একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কয়েকটি ট্রেনের (Sealdah Train Cancelled) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

৩১ অক্টোবর বাতিল ট্রেন

শনিবার শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬২৯, ৩১৬৩১ ও ৬৩১১১ আপ এবং ৩১৬৩২ ও ৩১৬৩৪ ডাউন ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল ৩১৫৩৯ ও ৩১৫৪১ আপ এবং ৩১৫৩৮ ও ৩১৫৪২ ডাউন লোকাল।

এছাড়াও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ৩১৮৪১ আপ ও ৩১৮৪৪ ডাউন, শিয়ালদহ-গেদে শাখায় ৩১৯২৯ আপ ও ৩১৯২৮ ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। কল্যাণী সীমান্ত-নৈহাটি শাখায় ৩১১৯২ ডাউন এবং শিয়ালদহ-লালগোলা শাখায় ৫৩১৮১ আপ ও ৫৩১৭২ ডাউন প্যাসেঞ্জার ট্রেনও চলবে না।

১ নভেম্বর বাতিল ট্রেন

রবিবার নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখায় ৩১১৯১ আপ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-রানাঘাট শাখায় বাতিল ৩১৬১১ আপ ও ৩১৬১২ ডাউন ট্রেন। শিয়ালদহ-শান্তিপুর শাখায় ৩১৫১১ আপ ও ৩১৫১২ ডাউন, শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ৩১৮১১ আপ ও ৩১৮১২ ডাউন এবং শিয়ালদহ-গেদে শাখায় ৩১৯১১ আপ ও ৩১৯১২ ডাউন লোকাল বাতিল করা হয়েছে।

কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত, বদল সময়ও

রক্ষণাবেক্ষণের কাজের জন্য কয়েকটি ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে। ৩১ অক্টোবর ৬৩১০৬ লালগোলা-শিয়ালদহ মেমু ট্রেনটি রানাঘাট পর্যন্ত চলবে।

৩১ অক্টোবরের ৩১৩৪১ আপ এবং ১ নভেম্বরের ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে। অন্যদিকে, ১ নভেম্বরের ৩১৩১২ ডাউন ও ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে যাত্রা শুরু করবে।

এছাড়া ১ নভেম্বরের ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরে ছাড়বে। তবে ট্রেনটি লালগোলা পর্যন্ত যাবে না, কাঁচরাপাড়া পর্যন্ত চলবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us