Pathar Pratima: ২০০ ফুট জুড়ে ভাঙন, রাতের ঘুম উড়েছে ওদের

জরুরি ভিত্তিতে আগামিকাল থেকেই সংস্কারকাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, "সবাই এসে দেখে চলে যায়। কেউ কাজ করে না।" সারা রাত ঘুমোতে পারছেন না বাসিন্দারা। যে কোনও সময় জল ঢুকে পড়তে পারে, এই আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।

Pathar Pratima: ২০০ ফুট জুড়ে ভাঙন, রাতের ঘুম উড়েছে ওদের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 02, 2026 | 1:52 PM

পাথর প্রতিমা: নদী বাঁধে বিশাল ধস। প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে বড়সড় ধস নামায় আতঙ্ক ছড়াল পাথর প্রতিমার তারানগর টেকারঘাট এলাকায়। বৃহস্পতিবার রাতে বিকট শব্দে বাঁধের একাংশ ধসে পড়তেই প্লাবনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বাঁধ সংস্কারের দাবি জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।

শুক্রবার সকালে খবর পেয়ে সেচ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের সামনে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পরে পাথরপ্রতিমা ব্লক প্রশাসনের আধিকারিক এবং ঢোলার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেচ দফতরের অফিসার এবং প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল খতিয়ে দেখার পর ধসের মূল অংশে পৃথক ইঞ্জিনিয়ারিং পরিকল্পনায় মেরামতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও ভাঙনস্থলের দু’পাশে ভাঙন রোধেও নদীবাঁধ সংস্কার করা হবে। জরুরি ভিত্তিতে আগামিকাল থেকেই সংস্কারকাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, “সবাই এসে দেখে চলে যায়। কেউ কাজ করে না।” সারা রাত ঘুমোতে পারছেন না বাসিন্দারা। যে কোনও সময় জল ঢুকে পড়তে পারে, এই আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us