AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Case: বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরই বড় সিদ্ধান্ত পুলিশের

Baruipur lynching victim family police protection: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর গতকাল নিহত যুবকের বাবা বলেছিলেন, তাঁর ছেলে অটো চালাতেন। নির্যাতনের ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছে, তাঁদের চিনতেন তাঁর ছেলে। মুখ চেনা সকলের। বাড়ি থেকে ছেলেকে তুলে নিয়ে জানিয়ে মৃত যুবকের বাবা বলেন, “ওরা যখন এসে খোঁজ করেছিল, সেই সময় আমি বলেছিলাম কী হয়েছে ভাই আমায় বলো। আমি সেই সময় বলেওছিলাম আমার ছেলে যদি কিছু করে আর তার প্রমাণ থাকে আমি নিজে হাতে আমার সন্তানকে তুলে দেব।"

Baruipur Case: বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরই বড় সিদ্ধান্ত পুলিশের
বারুইপুরে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 9:09 AM
Share

বারুইপুর: নাবালিকাকে ধর্ষণ ও খুনে জড়িতদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায়ও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই যুবককে নির্দোষ বলে মন্তব্য করে গতকাল তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন। মুখ্যমন্ত্রী নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর এবার বড় সিদ্ধান্ত নিল বারুইপুর জেলা পুলিশ। গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা করা হল। 

কী সিদ্ধান্ত নিয়েছে পুলিশ?

গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় মঙ্গলবার রাত থেকেই এক জন সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ছয় জন কনস্টেবল পালাক্রমে দায়িত্ব পালন করছেন। প্রতি শিফটে দুই জন কনস্টেবল মোতায়েন থাকবেন নিহত যুবকের বাবা-মার নিরাপত্তায়। নতুন করে যাতে কোনও হামলার মুখে না পড়ে নিহত যুবকের পরিবার, সেজন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রবিবার বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি তাঁর বাড়িতে ভাঙচুরেরও অভিযোগ ওঠে। মঙ্গলবার বারুইপুর এসপি অফিসে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। পরে মুখ্যমন্ত্রী বলেন, নিহত যুবক ‘ইনোসেন্ট’ এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তি হবে। এরপরই নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা করা হল।

Baruipur Beaten To Death Police

নিহত যুবকের বাড়ির সামনে পুলিশি প্রহরা

গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নিহত যুবকের বাবা বলেছিলেন, তাঁর ছেলে অটো চালাতেন। নির্যাতনের ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছে, তাঁদের চিনতেন তাঁর ছেলে। মুখ চেনা সকলের। বাড়ি থেকে ছেলেকে তুলে নিয়ে জানিয়ে মৃত যুবকের বাবা বলেন, “ওরা যখন এসে খোঁজ করেছিল, সেই সময় আমি বলেছিলাম কী হয়েছে ভাই আমায় বলো। আমি সেই সময় বলেওছিলাম আমার ছেলে যদি কিছু করে আর তার প্রমাণ থাকে আমি নিজে হাতে আমার সন্তানকে তুলে দেব। এটা শুনে যা ঝামেলা করল, বাধ্য হয়ে ছেলেকে বললাম যা বাবা কী কথা বলে শুনে আয়। যেই না গিয়েছে, শেষ।”

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…