Suvendu Adhikari: ‘মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন, মহালয়ার দিন তাঁকেই দিল্লিতে…’, নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari Targets Mamata Banerjee: শনিবার কাকদ্বীপের সভা থেকে বিগত সরকারকে বারবার আক্রমণ করেছেন শুভেন্দু। নিশানায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই একবছর আগের একটি ঘটনা টেনে আনেন শুভেন্দু। বলেন , "২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, আইপিএস অফিসার, তাঁকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না।"

Suvendu Adhikari: মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন, মহালয়ার দিন তাঁকেই দিল্লিতে..., নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 24, 2026 | 6:42 PM

কাকদ্বীপ: নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রিজন ভ্যান খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ২০২৫ সালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করলেন, যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। তাই তাঁকেই দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। শুভেন্দুর কথায়, এটাই সনাতন ধর্মের শক্তি।

শনিবার কাকদ্বীপের সভা থেকে বিগত সরকারকে বারবার আক্রমণ করেছেন শুভেন্দু। নিশানায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই একবছর আগের একটি ঘটনা টেনে আনেন শুভেন্দু। বলেন , “২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, আইপিএস অফিসার, তাঁকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না।”

মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এরপরই নাম না করে মমতাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, “আজ যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালী প্রিজন ভ্যানে উঠেছিল, সেই তাঁকে  মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের শক্তি। এটাই মা কালী, মা দুর্গার শক্তি।” মুখ্যমন্ত্রীর বার্তা, চিরদিন কারও দিন সমান যায় না। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির যন্তর মন্তর অভিযানের দিন দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই প্রসঙ্গ টেনেই মমতাকে এদিন আক্রমণ করেন শুভেন্দু।

২০২৫ সালের কাকদ্বীপের ঘটনা

গত বছর কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিয়ো পোস্ট করে গুরুতর অভিযোগ তুলেছিলেন। দাবি করেছিলেন, কালীর মূর্তির ভাঙচুরের পর তা প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তা নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় সর্বত্র।

Loading...
Unable to load recommendations.
Follow Us