Drone: যুদ্ধ চলছে ইরানে, ড্রোন পড়ল বাংলায়!

Drone: জেট বিমানের আদলে তৈরি লাল-হলুদ রঙের এই ড্রোনটি স্থানীয় মৎস্যজীবীদের নজরে আসে। নদীতে মাছ ধরতে যাওয়ার সময় মৎস্যজীবীরা সৈকতে এই অদ্ভুত দর্শন আকাশযানটি পড়ে থাকতে দেখেন। ড্রোনটির ভেতরে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ ও তারের বিন্যাস দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কারগিল  সৈকতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

Drone: যুদ্ধ চলছে ইরানে, ড্রোন পড়ল বাংলায়!
ড্রোন ঘিরে রহস্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 18, 2026 | 5:28 PM

দক্ষিণ ২৪ পরগনা: ভোটবঙ্গে এখন কড়া নজরদারি। তারমধ্যেই হঠাৎই বাংলার আকাশে একটি রহস্যময় ড্রোন! আর তা নিয়ে ঘনীভূত রহস্য। বকখালি সমুদ্র সৈকতে রহস্যময় ড্রোন উদ্ধার। এলাকায় তীব্র চাঞ্চল্য।  ভোট আবহে বকখালিতে এখন একটু কমই ভিড় হচ্ছে। বুধবার সকালে বকখালির অদূরে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে বুধবার দুপুরে একটি বিশালাকার ড্রোন উদ্ধার হয়। তা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জেট বিমানের আদলে তৈরি লাল-হলুদ রঙের এই ড্রোনটি স্থানীয় মৎস্যজীবীদের নজরে আসে। নদীতে মাছ ধরতে যাওয়ার সময় মৎস্যজীবীরা সৈকতে এই অদ্ভুত দর্শন আকাশযানটি পড়ে থাকতে দেখেন। ড্রোনটির ভেতরে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ ও তারের বিন্যাস দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কারগিল  সৈকতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ড্রোনটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এটি আসলে একটি চালকবিহীন জেট ইঞ্জিন চালিত ড্রোন, যা সাধারণত বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। ভারতীয় নৌবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী শত্রু বিমানের গতিবিধি অনুকরণ করে মহড়া দেওয়ার কাজে এটি ব্যবহার করে থাকে।

এর আগে বকখালি উপকূলে এমন বস্তু কখনও দেখা যায়নি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সুরক্ষিত সামরিক সরঞ্জাম কীভাবে পর্যটন কেন্দ্রের এত কাছে চলে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং সংশ্লিষ্ট প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার কাজুচক এলাকায় ভোররাতে একটি বড় আকারের ড্রোন ধানখেত থেকে উদ্ধার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ এবং এলাকাটি ঘিরে তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় আকারের ড্রোন আগে তারা কখনও দেখেননি, ফলে সেটি কোথা থেকে এল এবং কীভাবে ধান জমিতে পড়ল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

Follow Us