AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ISF নেত্রী জুবি সাহা গ্রেফতার

ISF Leader Arrest:নিউটাউনের নাতাশা খানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জুবিকে। সন্দেশখালিতে নানাভাবে হিংসা ছড়ানো, প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জুবিকে। গ্রেফতার করে তাঁকে সন্দেশখালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ISF নেত্রী জুবি সাহা গ্রেফতার
জুবি সাহা গ্রেফতার। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 8:08 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা। সন্দেশখালির অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। মিড ডে মিল কর্মীদের মাইনে বৃদ্ধির জন্য লাগাতার আন্দোলন করেছিলেন এই জুবি সাহা এবং তাঁর বন্ধুরা। ইদানিং সংগঠনে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেই জুবিকে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়।

নিউটাউনের নাতাশা খানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জুবিকে। সন্দেশখালিতে নানাভাবে হিংসা ছড়ানো, প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জুবিকে। গ্রেফতার করে তাঁকে সন্দেশখালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, নাতাশা জুবির রাজনৈতিক সতীর্থ। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতেই ছিলেন জুবি। রাতে সেখানে নিউটাউন থানার পুলিশ পৌঁছয়। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলে। সূত্রের দাবি, রাতভর ফ্ল্যাটটি পুলিশি পাহারায় ছিল। এরপর আজ সকালে অ্যারেস্ট মেমো দেখানো হয়। তারপর গ্রেফতার করা হয় জুবিকে।

এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হয় আয়েশা বিবি নামে আরেক আইএসএফ কর্মীকে। আয়েশা মিনাখাঁর বাসিন্দা এবং আইএসএফের মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্যও। বুধবারই তাঁকে জামিন দেয় বসিরহাট মহকুমা আদালত। এবার আরও এক আইএসএফ নেত্রী গ্রেফতার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?