AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police Under Attack: ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশ, ছিঁড়ল পোশাক

Kolkata Police in Bhangar: রাজ্যে সরকার বদলের পর ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত এলাকায় হওয়া বেআইনি নির্মাণ নিয়ে বড় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক বেআইনি নির্মাণে চলছে বুলডোজার। এবার পূর্ব কলকাতার জলাভূমি তথা ওয়েটল‍্যান্ডে অবৈধ নির্মাণ রুখতে পরিবেশ দিবসের দিনে অভিযানে নেমেছে কলকাতা পুলিশ।

Kolkata Police Under Attack: ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশ, ছিঁড়ল পোশাক
ব্য়াপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2026 | 5:08 PM
Share

ভাঙড়: পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশের একাধিক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কিল, চড়, ঘুসি ছাড়াও রীতিমতো লাঠি দিয়ে মারার অভিযোগ উঠেছে। পাশাপাশি এক পুলিশ কর্মীর পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের হাতিশালা থানা এলাকায়।

রাজ্যে পালাবদলের পর থেকেই রীতিমতো অ্যাকশন মোডে দেখা যাচ্ছে পুলিশকে। আগের সরকারের আমলেই ভাঙড় চলে এসেছে কলকাতা পুলিশের অধীনে। তারপর থেকেই অনেকটাই ভোল বদলেছে ভাঙড়ের। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসতেই নতুন অক্সিজেন। সর্বত্র একেবারে অন্য মেজাজে ধরা দিচ্ছে পুলিশ। জোরকদমে চলছে ধড়পাকড়। 

এদিকে রাজ্যে সরকার বদলের পর ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত এলাকায় হওয়া বেআইনি নির্মাণ নিয়ে বড় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক বেআইনি নির্মাণে চলছে বুলডোজার। এবার পূর্ব কলকাতার জলাভূমি তথা ওয়েটল‍্যান্ডে অবৈধ নির্মাণ রুখতে পরিবেশ দিবসের দিনে অভিযানে নেমেছে কলকাতা পুলিশ। হাতিশালা থানার বিশাল পুলিশ ফোর্স আবাদপাড়ায় অবৈধ নির্মাণ বন্ধ করতে গেলে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, এলাকার মহিলা-পুরুষ একযোগে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে। পুলিশকে ঘিরে ধরে চলে মারধর। এমনকি মারধরের মাঝে এক পুলিশ কর্মীর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় পাল্টা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। চাপানউতোর চলছে রাজনৈতিক আঙিনায়। তবে এ ঘটনায় পুলিশও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেছে বলে জানা যায়নি। তদন্ত চলছে। 

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?