Baruipur: বিস্কুটের প্যাকেটে ভিতরে কি না এইসব! স্তম্ভিত সকলে

South 24 Pargana: জানা গিয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসিফ আলম মোল্লা ও অনিকেত নস্কর নামে দুই অভিযুক্তকে। ধৃতরা কেরিয়ার ভ্যানে করে বিস্কুটের প্যাকেটের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিল। গাড়ির ভিতরে বিশেষ চেম্বার তৈরি করে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল,যাতে সহজে ধরা না পড়ে।

Baruipur: বিস্কুটের প্যাকেটে ভিতরে কি না এইসব! স্তম্ভিত সকলে
বারুইপুরে বড় ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 12, 2026 | 5:36 PM

বারুইপুর: সারি-সারি সাজানো বিস্কুটের প্যাকেট। আর তার ভিতরে যে এভাবে গাঁজা থাকবে কে ভেবেছিল। বিস্কুটের সেই প্যাকেটের আড়ালে অভিনব কায়দায় চলছিল গাঁজা পাচার। ধুলাগড় থেকে বারুইপুর আসার পথে মল্লিকপুর পঞ্চায়েত এলাকার আখনা অঞ্চলে একটি কেরিয়ার ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। আর সেখান থেকেই উদ্ধার হয় মোট ৩১৫ কেজি গাঁজা।

জানা গিয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসিফ আলম মোল্লা ও অনিকেত নস্কর নামে দুই অভিযুক্তকে। ধৃতরা কেরিয়ার ভ্যানে করে বিস্কুটের প্যাকেটের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিল। গাড়ির ভিতরে বিশেষ চেম্বার তৈরি করে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল,যাতে সহজে ধরা না পড়ে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধুলাগড় থেকে আসা গাড়িটি আটক করে এবং তল্লাশিতে মাদক উদ্ধার হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই পাচারের সঙ্গে আর কেউ জড়িত কি না, বড় কোনও পাচারচক্র কাজ করছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।