Bhangar: শওকত ঘনিষ্ঠ রাজ্জাক খাঁ খুনে অভিযুক্তকে ‘কুপিয়ে খুনের’ চেষ্টা, তপ্ত ভাঙড়

Bhangar: এই ঘটনায় রফিকুল খাঁ-সহ একাধিক জন গ্রেফতার হন। পরে রফিকুল-সহ মোট চারজনের জামিন হয়। জামিনের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন রফিকুল। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনী আসায় বাড়ি থেকে বের হতে শুরু করেছিলেন তিনি।  ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, পুরনো কোনও রোষের জেরেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আদতে কী কারণে বা ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Bhangar:  শওকত ঘনিষ্ঠ রাজ্জাক খাঁ খুনে অভিযুক্তকে কুপিয়ে খুনের চেষ্টা, তপ্ত ভাঙড়
ভাঙড়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 30, 2026 | 4:04 PM

দক্ষিণ ২৪ পরগনা:  ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ মার্ডার কেসে অভিযুক্ত  রফিকুল খাঁ-কে খুনের চেষ্টার অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ বিডিও অফিসের সামনে। ঘটনাস্থলে বিজয়গঞ্জ থানার পুলিশ। বিডিও অফিসের গেটের সামনেই তাঁর ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারাল অস্ত্র ও বাঁশ।

২০২৫ সালে ভাঙড়ে শকওত ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুনের অভিযোগ ওঠে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। গুলি করার পাশাপাশি নৃশংসভাবে কোপানো হয় বলে অভিযোগ করেছেন খোদ শওকত মোল্লা।

এই ঘটনায় রফিকুল খাঁ-সহ একাধিক জন গ্রেফতার হন। পরে রফিকুল-সহ মোট চারজনের জামিন হয়। জামিনের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন রফিকুল। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনী আসায় বাড়ি থেকে বের হতে শুরু করেছিলেন তিনি।  ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, পুরনো কোনও রোষের জেরেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আদতে কী কারণে বা ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ।

Follow Us