Fake police Arrest: পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগ, গ্রেফতার যুবক

আজ ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। তাঁকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও উদ্ধার এটিএম কার্ডগুলোর মধ্যে কতগুলো এটিএম কার্ড অরিজিনাল এবং নকল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Fake police Arrest: পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগ, গ্রেফতার যুবক
গ্রেফতার অভিযুক্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 14, 2026 | 5:38 PM

ডায়মন্ড-হারবার: কখনো সিবিআই (CBI) অফিসার, আবার কখনো রাজ্য পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। বিশেষ করে এটিএমে টাকা তুলতে আসা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিতেন সাহায্য করার জন্য। টাকা তোলার ক্ষেত্রে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার পর অরিজিনাল এটিএম কার্ডটি তাদের থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ। তারপর নকল এটিএম কার্ড ধরিয়ে দিত। পরে সেই এটিএম কার্ড দিয়ে সমস্ত টাকা তুলে নিত বলে অভিযোগ। এরপরই অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ।

পশ্চিম বর্ধমানের বেনাচিতি এলাকার বাসিন্দা জয়দেব রায়। ডায়মন্ড হারবারের রামনগর থানা এলাকার বাসিন্দা তিনি। এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নামে পুলিশ। এরপর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রায়চক এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে জয়দেবকে গ্রেফতার করে।

তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে ১৩৪টি এটিএম কার্ড উদ্ধার হয়েছে। এছাড়াও পুলিশ স্টিকার লাগানো একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, বিভিন্ন সময়ে নিজেকে সিবিআই অফিসার এবং পুলিশ অফিসার পরিচয় দিয়ে এটিএমে টাকা তুলতে আসা মানুষকে ভুল বুঝিয়ে তাঁদের কাছ থেকে আসল এটিএম কার্ড নিয়ে নিত জয়দেব। পরিবর্তে তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হত নকল কার্ড। পরে ওই আসল কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হত বলে অভিযোগ। আজ ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। তাঁকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও উদ্ধার এটিএম কার্ডগুলোর মধ্যে কতগুলো এটিএম কার্ড অরিজিনাল এবং নকল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us