AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আব্বাসের বিধায়ক ভাইকে ঘিরে গো ব্যাক স্লোগান, উত্তপ্ত ভাঙড়

এলাকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে ভাঙড়ে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)।

আব্বাসের বিধায়ক ভাইকে ঘিরে গো ব্যাক স্লোগান, উত্তপ্ত ভাঙড়
ফাইল চিত্র।
| Updated on: May 20, 2021 | 5:56 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়কের (MLA) গাড়ি ঘিরে বিক্ষোভ। অকথ্য গালিগালাজের পাশাপাশি গাড়িতে হামলা চালানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। অভিযোগ, বৃহস্পতিবার বিধায়ক-আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি নিজের বিধানসভা কেন্দ্রে গেলে ভাঙড় থানার সামনে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে একদল। তাঁর গাড়ির উপরও হামলা হয় বলে অভিযোগ তোলেন আইএসএফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকির ভাই। পরে পুলিশ বিক্ষুব্ধদের হঠিয়ে দেয়। নওশাদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও তৃণমূল তা অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে ভাঙড়ে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ প্রথমে ভাঙড়-২ ব্লকের বিডিও অফিসে গিয়ে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি। এরপর যান ভাঙড় থানায়। অভিযোগ, সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর বাইরে বেরিয়ে আসতেই ‘গো-ব্যাক’ স্লোগান দিতে থাকেন একদল তৃণমূল কর্মী সমর্থক।

আরও পড়ুন: দাগী নেতাদের বাঁচাতে মমতা মানুষকে ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন: দিলীপ

অভিযোগ, নওশাদ গাড়িতে উঠতেই তাঁর গাড়ি ঘিরে ধরেন একদল তৃণমূল কর্মী। এরপর তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। তাঁর গাড়ির উপর হামলাও চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। পরে ভাঙড় থানার পুলিশ জমায়েতকারীদের হঠিয়ে দেয়। বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “ভাঙড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। আজ আমার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল একদল দুষ্কৃতী। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করল।”

তবে বিধায়কের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। পাল্টা বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়ে ভাঙড়-১ ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদ বলেন, “নওশাদের অনুগামীরা এলাকার সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে৷ আজ আক্রান্তরাই তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্কই নেই।”

Follow Us
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের