AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basanti Student Selima: টিকিট কাটার টাকাও ছিল না! অবশেষে দিল্লির পথে সুন্দরবনের সেলিমা

15th August: ১৫ অগস্ট দিল্লির লালকেল্লায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছে সেলিমা। এই খবর গ্রামে পৌঁছনো মাত্রই আনন্দের জোয়ার বয়ে যায়। কিন্তু সেলিমার পরিবারে চিন্তার ভাঁজ পড়ে। কারণ, দিল্লির আমন্ত্রণপত্রে যাতায়াত ও আনুমানিক খরচের যা বোঝা, তা বহন করার ক্ষমতা ছিল না এই পরিবারের।

Basanti Student Selima: টিকিট কাটার টাকাও ছিল না! অবশেষে দিল্লির পথে সুন্দরবনের সেলিমা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 2:19 PM
Share

সুন্দরবন: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মাটির ঘরে আলোর রোশনাই। বাংলাকে গর্বিত করে দিল্লি যাচ্ছেন বাসন্তীর সেলিমা মোল্লা। শনিবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে চলেছে সে। টিকিট কাটার আর্থিক ক্ষমতাটুকুও ছিল না। অবশেষে বিধায়কের সাহায্যে টিকিট কাটতে পেরেছে সে।

গত জুন মাসে কেন্দ্রীয় সরকারের ‘মাই ভারত’ (My Bharat) দফতরের পক্ষ থেকে একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছিলেন সুন্দরবনের মেয়ে সেলিমা। তাঁর প্রবন্ধের বিষয় ছিল ইংরেজি ভাষায় লেখা— “Role of AI in building Bikshit Bharat by 2047” (২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভূমিকা)। সেই প্রতিযোগিতায় বাজিমাত করেছে সেলিমা। বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সেলিমা।

১৫ অগস্ট দিল্লির লালকেল্লায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছে সেলিমা। এই খবর গ্রামে পৌঁছনো মাত্রই আনন্দের জোয়ার বয়ে যায়। কিন্তু সেলিমার পরিবারে চিন্তার ভাঁজ পড়ে। কারণ, দিল্লির আমন্ত্রণপত্রে যাতায়াত ও আনুমানিক খরচের যা বোঝা, তা বহন করার ক্ষমতা ছিল না এই পরিবারের। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস সেলিমা ও তাঁর পরিবারকে দিল্লি যাওয়ার টিকিট কেটে দেন।

সেলিমার বাবা পেশায় একজন দিনমজুর। তাঁর অভিযোগ, একাধিকবার তৃণমূল সরকারের কাছে আবেদন জানিয়েও মেলেনি একটি পাকা ঘর। এবার মেয়ে দিল্লি যাওয়ার সুযোগ পাওয়ায় আশার আলো দেখছেন তিনি।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা