AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIR Against Humayun Kabir: চোখের জলে ‘স্বেচ্ছাবসর’ ঘোষণার দিনই হুমায়ুনের বিরুদ্ধে FIR, কী নিয়ে মামলা হল?

Humayun Kabir News: জানা গিয়েছে, বাগুইহাটির বাসিন্দা রাজীব সরকার নামক এক ব্যক্তি হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ইমেইল মারফত অভিযোগ জানান তিনি। সেখানে তিনি নওদার বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। 

FIR Against Humayun Kabir: চোখের জলে 'স্বেচ্ছাবসর' ঘোষণার দিনই হুমায়ুনের বিরুদ্ধে FIR, কী নিয়ে মামলা হল?
হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 07, 2026 | 10:19 PM
Share

কলকাতা: পুলিশকে গালিগালাজ করে বিপাকে হুমায়ুন কবীর (Humayun Kabir)। আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে এবার মামলা দায়ের হল  বিধান নগর সাইবার ক্রাইম শাখায়।

কী অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে?

জানা গিয়েছে, বাগুইহাটির বাসিন্দা রাজীব সরকার নামক এক ব্যক্তি হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ইমেইল মারফত অভিযোগ জানান তিনি। সেখানে তিনি নওদার বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।

উপনির্বাচনের দিন আদর্শ আচরণবিধি লঙ্ঘন, তথ্যপ্রযুক্তি আইন, কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন, পুলিশকে “কুকুর” বলা, পিতৃত্ব ও জন্ম সংক্রান্ত অশ্লীল মানহানিকর আক্রমণ, একজন জনপ্রতিনিধি হিসেবে ভাষার অপব্যবহার করার মতো অভিযোগ আনা হয়েছে হুমায়ুনের বিরুদ্ধে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ঘটনার অডিয়ো-ভিজ্যুয়াল রেকর্ডিং হয়েছে এবং তা ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৫২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩(১), ৩৫৬ এবং জনপ্রতিনিধিত্ব আইন (Representation of the People Act, 1951)-এর ১২৩(২) ও ১২৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিধানসভায় যাবেন না হুমায়ুন!

প্রসঙ্গত, মঙ্গলবার, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ছিল। রেজিনগরে ভোট দিতে গিয়ে আইন ভঙ্গ করায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে ছেড়ে দেওয়া হয়। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন নওদার বিধায়ক। নিজের ছেলের বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। একইসঙ্গে চোখে জল নিয়ে বলেছেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, স্বেচ্ছাবসর নেবেন। নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে বলেছেন, শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন তিনি বিধানসভায় যাবেন না।

Follow Us