South 24 Parganas: বাতাসা খাওয়ানোর নাম করে দোকানে ঢোকান, প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

South 24 Parganas: শিশুটিকে বাতাসা খাওয়ার লোভ দেখানো হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী, বাতাসা  খাওয়ানোর নাম করে তাকে দোকানের ভিতর নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। শিশুটির মা খোঁজ শুরু করে। সন্তানের খোঁজে স্কুলের দিকে যাওয়ার সময় দেখতে পান দোকানের পাশে মেয়ের জুতা পড়ে রয়েছে।

South 24 Parganas: বাতাসা খাওয়ানোর নাম করে দোকানে ঢোকান, প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ
নির্যাতিতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2026 | 5:39 PM

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে প্রথম শ্রেণির ছাত্রীকে খাওয়ার লোভ দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ।অভিযুক্ত গ্রেফতার। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতকে আজ বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। নির্যাতিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ছাত্রীটি স্কুল থেকে ফিরছিল। রাস্তার ধারে অভিযুক্ত বৃদ্ধের দোকান রয়েছে।

শিশুটিকে বাতাসা খাওয়ার লোভ দেখানো হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী, বাতাসা  খাওয়ানোর নাম করে তাকে দোকানের ভিতর নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। শিশুটির মা খোঁজ শুরু করে। সন্তানের খোঁজে স্কুলের দিকে যাওয়ার সময় দেখতে পান দোকানের পাশে মেয়ের জুতা পড়ে রয়েছে।

তা দেখে তার সন্দেহ হয়। দোকানের ভেতরে ঢুকে তিনি দেখেন তার মেয়েকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। সঙ্গে সঙ্গেই চিৎকার করেন তিনি। চিৎকার শুনতে পেয়ে দৌড়ে যান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।আদালতে গোপন জবানবন্দির আবেদন জানিয়েছে পুলিশ।

Follow Us