AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Case Hearing: জুড়ল গণধর্ষণ, অপহরণের ধারা, বারুইপুর-কাণ্ডে পকসো আইনে মামলা রুজু

Baruipur Girl Dead: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে। মৃত নাবালিকার যৌনাঙ্গে ছিল একাধিক আঘাতের চিহ্ন। এমনকী জীবিত অবস্থায় নাবালিকাকে জলে ফেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়।

Baruipur Case Hearing: জুড়ল গণধর্ষণ, অপহরণের ধারা, বারুইপুর-কাণ্ডে পকসো আইনে মামলা রুজু
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 5:19 PM
Share

বারুইপুর: নাবালিকা হত্যায় এবার জুড়ল ধর্ষণ ও গণধর্ষণের ধারা। গণধর্ষণ করে নাবালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। আজ, সোমবার আদালতে তোলা হলে ধৃত তিনজনের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর-কাণ্ডে (Baruipur Case) একাধিক ধারায় মামলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে আগেই।

নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয় একটি পুকুর থেকে। এই ঘটনায় রবিবারই দুজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্পর্শকাতর মামলা

এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও বিশেষ গুরুত্বপূর্ণ মামলা। তদন্তের স্বার্থে এখনও গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা বাকি, অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষাও বাকি রয়েছে। তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই দুই অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে নাবালিকাকে অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে পুলিশ প্রথমে একজনকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপর রবিবার আরও একজনকে গ্রেফতার করা হয়, সোমবার গ্রেফতার হন আরও একজন।

মামলায় যে ধারাগুলি যুক্ত করা হয়েছে

ধারা ৬৫– ধর্ষণ ধারা ৭০(২)– গণধর্ষণ ধারা ১০৩(১)- খুন ধারা ২৩৮– তথ্য-প্রমাণ লোপাট ধারা ৬১– অপরাধমূলক ষড়যন্ত্র পকসো আইনের ধারা ৬ ধারা ১৩৭(২) ও ১৪০(২)– নাবালিকাকে অপহরণ

এদিন অভিযুক্তদের পক্ষে কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। শুনানির পর রায় সংরক্ষিত রাখা হয়। পরে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?