AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ড্রেনে জল ফেলা নিয়েই সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী, উত্তপ্ত ইসলামপুরে জখম ৪

TMC: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ আলমের সঙ্গে এলাকার দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মেহবুব আলম ও তাঁর লোকজন ড্রেনে জল ফেলতে বাধা দেয় শাহনওয়াজের লোকজনেদের।

TMC: ড্রেনে জল ফেলা নিয়েই সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী, উত্তপ্ত ইসলামপুরে জখম ৪
হাসপাতালে ভর্তি জখমরা
| Edited By: | Updated on: Feb 08, 2025 | 11:12 AM
Share

ইসলামপুর: ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। উত্তপ্ত ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকা। সংঘর্ষে দুই পক্ষের জখম চারজন। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ আলমের সঙ্গে এলাকার দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মেহবুব আলম ও তাঁর লোকজন ড্রেনে জল ফেলতে বাধা দেয় শাহনওয়াজের লোকজনেদের। শুক্রবার রাতে ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের চারজন জখম হন। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মেহবুব আলম। তিনি বলেন, “এই হামলা পূর্ব পরিকল্পিত। সব ফুটেজ আমার কাছে আছে। আমার বাড়িতে হামলা চালিয়েছে। শাহনওয়াজের ভাইয়ের স্ত্রী পঞ্চায়েতের সদস্য। কিন্তু, শাহনওয়াজই সবকিছু দেখে। সে আমার বাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করছিল।”

ড্রেন জল ফেলতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে মেহবুব বলেন, ড্রেনের জল যে ব্যক্তির জমিতে পড়ে, তিনি বাধা দিয়েছেন। কারণ, ড্রেনের জল জমিতে পড়ায় তাঁর রবিশস্য নষ্ট হচ্ছে। এতে তাঁর কোনও হাত নেই বলে দাবি করলেন মেহবুব।

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?