Chopra News: পাহাড়ে হানিমুন করতে গিয়ে বারবিকিউ-এর আগুনে ‘ঝলসে’ গেলেন নববধূ!

Chopra Newlywed Woman burnt: পরিবার সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বাসিন্দা সৌভিক ও নিকিতা প্রেম করে বিয়ে করেছিলেন প্রায় দু’মাস আগে। বিয়ের পর হানিমুনে সিটংয়ে গিয়েছিলেন নবদম্পতি। পাহাড়ি এলাকার একটি হোমস্টেতে ছিলেন। সেখানে রাতে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল।

Chopra News: পাহাড়ে হানিমুন করতে গিয়ে বারবিকিউ-এর আগুনে ঝলসে গেলেন নববধূ!
ঝলসে গেলেন নববধূImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 18, 2026 | 12:59 PM

চোপড়া: প্রেম করে বিয়ে। মাত্র দু’মাস হল নতুন সংসার সাজিয়েছিলেন তাঁরা। হানিমুন নিয়েও ছিল দীর্ঘদিনের পরিকল্পনা। বিয়ের পর প্রথম একসঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দ ও অনুভূতিটাই আলাদা। হানিমুনে পাহাড় গিয়েছিলেন চোপড়ার (Chopra News) সৌভিক ও নিকিতা ( Souvik-Nikita)। কিন্তু, তা মুহূর্তেই ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন নিকিতা। হোটেলে বারবিকিউ করার সময়ে অগ্নিদগ্ধ হন বলে অভিযোগ।

পরিবারের কী অভিযোগ?

পরিবার সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বাসিন্দা সৌভিক ও নিকিতা প্রেম করে বিয়ে করেছিলেন প্রায় দু’মাস আগে। বিয়ের পর হানিমুনে সিটংয়ে গিয়েছিলেন নবদম্পতি। পাহাড়ি এলাকার একটি হোমস্টেতে ছিলেন। সেখানে রাতে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই সময় নিরাপত্তার গাফিলতির অভাবে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই অগ্নিদ্ধ হয়ে গুরুতর জখম হন নিকিতা।

তদন্ত করছে পুলিশ

পরিবারের আরও অভিযোগ, এত বড় দুর্ঘটনার পরেও হোমস্টে কর্তৃপক্ষ তাঁদের পাশে দাঁড়ায়নি। নিকিতার চিকিৎসা ও অন্যান্য জরুরি ব্যবস্থার ক্ষেত্রেও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে নিকিতার শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। কীভাবে ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us