Chopra: আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময় আচমকা গুলি, ঘরের মধ্যেই রক্তাক্ত যুবক

Chopra Gun Cleaning Accident: পেশায় ফলের দোকানদার রাজা আলম মঙ্গলবার দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর ঘরের ভেতরে বসে একটি আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন তিনি। সেই সময় অঘটনটি ঘটে এবং আগ্নেয়াস্ত্রটি থেকে আচমকা গুলি ছিটকে এসে তাঁর বুকের বাঁ দিক ছুঁয়ে বেরিয়ে যায়।

Chopra: আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময় আচমকা গুলি, ঘরের মধ্যেই রক্তাক্ত যুবক
এলাকায় চাঞ্চল্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 06, 2026 | 6:55 PM

উত্তর দিনাজপুর: চোপড়ায় ঘরের ভেতর আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময় আচমকা গুলি ছুটে গুরুতর জখম হলেন এক যুবক। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকায়। আহত যুবকের নাম রাজা আলম। বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ফলের দোকানদার রাজা আলম মঙ্গলবার দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর ঘরের ভেতরে বসে একটি আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন তিনি। সেই সময় অঘটনটি ঘটে এবং আগ্নেয়াস্ত্রটি থেকে আচমকা গুলি ছিটকে এসে তাঁর বুকের বাঁ দিক ছুঁয়ে বেরিয়ে যায়। গুলির শব্দে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়েই দীঘলগাঁওয়ে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে আহত রাজা আলমের দাবি, আগ্নেয়াস্ত্রটি তিনি কোথাও কুড়িয়ে পেয়েছিলেন এবং সেটিই পরিষ্কার করছিলেন। তবে কুড়িয়ে পাওয়ার এই দাবি কতটা সত্য, রাজাই বা কীভাবে ওই আগ্নেয়াস্ত্র হাতে পেলেন এবং এর পেছনে অন্য কোনো রহস্য বা বেআইনি কারবার জড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us