Islampur: ট্রাক চালকদের থেকে তোলাবাজি, পুলিশকে সাসপেন্ড করলেন শুভেন্দু
North Dinajpur: মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের সমস্ত পুলিশ সুপারকে জাতীয় সড়কগুলিতে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে রাজ্য সরকার অটল বলেও তিনি পোস্টে উল্লেখ করেছেন।

ইসলামপুর: ডালখোলা-চোপড়ায় ট্রাকচালকদের থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ। গ্রেফতার পাঁচজন। তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করল। X হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বস্তুত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন কোনও রকম দুর্নীতি বরদাস্থ করা হবে না। পুলিশের উপর বা পুলিশের গায়ে হাত তুললে তা যেমন রেয়াত করা হবে না, তেমনই পুলিশ যদি দুর্নীতি পরায়ণ হয় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার ডালখোলা ও চোপড়া এলাকায় জাতীয় সড়ক ১২-এ ট্রাক চালকদের কাছ এই টাকা তোলা হচ্ছিল। জানা গিয়েছিল, রেডিয়াম নম্বর প্লেট ও অন্যান্য পরিষেবার নামে জোরপূর্বক টাকা আদায় করা হয়েছিল। এরপরই বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী তাঁর X হ্যান্ডেলে একটি পোস্ট করে কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন।
পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ইসলামপুর পুলিশ জেলার অধীনস্থ ডালখোলা ও চোপড়া এলাকায় জাতীয় সড়ক ১২-এর উপর এক অসাধু চক্র ট্রাক চালকদের থেকে রেডিয়াম নম্বর প্লেট ও অন্যান্য পরিষেবার নামে জোরপূর্বক ৫০০ টাকা করে আদায় করছিলো। কিছু অসৎ পুলিশ কর্মীর যোগসাজশের ফলে বলিয়ান হয়ে এই চক্র দেদার টাকা তুলেছিল। স্থানীয় কয়েকজন ব্যক্তিদের থেকে সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমি অবিলম্বে পুলিশকে দোষীদের গ্রেফতার করে কড়া আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলাম। সেই মতো পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতারণা করে জোরপূর্বক টাকা আদায়ের সঙ্গে জড়িত এই অসাধু চক্রের মোট ৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।”
পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন (জিরো টলারেন্স নীতি) পদক্ষেপ অব্যাহত…
ইসলামপুর পুলিশ জেলার অধীনস্থ ডালখোলা ও চোপড়া এলাকায় জাতীয় সড়ক ১২-এর ওপর এক অসাধু চক্র ট্রাক চালকদের থেকে রেডিয়াম নম্বর প্লেট ও অন্যান্য পরিষেবার নামে জোরপূর্বক ৫০০ টাকা করে আদায় করছিলো। কিছু অসৎ… pic.twitter.com/B8lHSurKYI
— Suvendu Adhikari (@SuvenduWB) July 25, 2026
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের সমস্ত পুলিশ সুপারকে জাতীয় সড়কগুলিতে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রাজ্য সরকার অটল বলেও তিনি পোস্টে উল্লেখ করেছেন।
