AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyber Fraud: পুরনো আসবাব সস্তায় বিক্রি হচ্ছে! প্রলোভনে পা দিলেই হতে পারে বিপদ

Cyber Fraud: ভূমি অধিগ্রহন দফতরের আধিকারিক অমূল্য সরকার, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক অশোক মোদক সহ একাধিক আমলার অ্যাকাউন্ট থেকে এইভাবে ফোন নম্বর চাওয়া হয়েছে বলে অভিযোগ।

Cyber Fraud: পুরনো আসবাব সস্তায় বিক্রি হচ্ছে! প্রলোভনে পা দিলেই হতে পারে বিপদ
সাইবার প্রতারণার অভিযোগ রায়গঞ্জেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 2:52 PM
Share

রায়গঞ্জ: ‘আমি বদলি হয়ে যাচ্ছি। আমার আসবাবগুলো বেশি পুরনো নয়। অল্প দামে কেউ কিনতে চাইলে কিনতে পারেন।’ একথা বলে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে থাকেন অনেকেই। কিন্তু সেই বিজ্ঞাপনও হতে পারে সাইবার প্রতারণার নয়া ফাঁদ। পা দিলেই বিপদ। এমনই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সিআরপিএফ-এর আধিকারিকের পরিচয় দিয়ে টাকা হাতাচ্ছে প্রতারকরা, এমনই অভিযোগ সামনে আসছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় এই অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, প্রথমে সরকারি আমলার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নম্বর চাওয়া হচ্ছে। আমলার সিআরপিএফ বা সিআইএসএফ বন্ধু পরিচয় দিয়ে এরপর ফোন যাচ্ছে সেই নম্বরে। পাঠানো হচ্ছে আসবাবের ছবিও। কয়েক লক্ষা টাকার আসবাব মাত্র ৬০-৭০ হাজার টাকায় দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। ফ্রি-তে হোম ডেলিভারি দেওয়ার কথাও বলা হচ্ছে। অভিযোগ, এভাবেই টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা।

ইতিমধ্যেই জেলা ভূমি অধিগ্রহন দফতরের আধিকারিক অমূল্য সরকার, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক অশোক মোদক সহ একাধিক আমলার অ্যাকাউন্ট থেকে এইভাবে ফোন নম্বর চাওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতারণার ফাঁদে পড়েছেন, সরকারি কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী এমনকী অনেক সাংবাদিকও।

রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় এ বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। নতুন উদ্বেগ তৈরি হয়েছে জেলা জুড়ে। শুভম সান্যাল নামে এক ব্যক্তি জানান, এলাকার প্রাক্তন বিডিও-র মেসেঞ্জার থেকে মেসেজ এসেছিল তাঁর কাছে। এরপরই প্রতারণার জালে পড়ে যান তিনি। সাইবার বিশেষজ্ঞ শুভদ্রীপ মৈত্র বলেন, ‘প্রযুক্তি ব্য়বহার করে যেভাবে প্রতারণার জাল ছড়ানো হচ্ছে, তা অনেক সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে সবসময় সাবধান থাকা জরুরি।’

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?