Birthday Surprise: প্রেমের সাক্ষী থাকল কালিয়াগঞ্জ, প্রেমিকার জন্মদিনে অন্যরকম শুভেচ্ছা প্রেমিকের

North Dinajpur: জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা শুভঙ্কর কর্মসূত্রে আইটি সেক্টরে যুক্ত। অন্যদিকে, কালিয়াগঞ্জের বাসিন্দা এশা স্নাতক উত্তীর্ণ। দূরে থাকার কারণে এশার জন্মদিনে তাঁর পাশে থাকতে পারেননি শুভঙ্কর। তবে শারীরিক দূরত্ব যে মনের দূরত্ব হতে পারে না, সেই বার্তাই দিতে চেয়েছিলেন তিনি। সেই ভাবনা থেকেই রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে এশার ছবি দিয়ে পোস্টার লাগানোর ব্যবস্থা করেন।

Birthday Surprise: প্রেমের সাক্ষী থাকল কালিয়াগঞ্জ, প্রেমিকার জন্মদিনে অন্যরকম শুভেচ্ছা প্রেমিকের
জন্মদিনের শুভেচ্ছাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 29, 2026 | 2:02 PM

কালিয়াগঞ্জ: ভালোবাসার মানুষের জন্মদিনে পাশে থাকতে পারেননি প্রেমিক। কিন্তু দূরে থেকেও প্রেমিকার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিলেন কলকাতার বাসিন্দা শুভঙ্কর কুন্ডু। পেশায় আইটি কর্মী শুভঙ্কর রাতারাতি কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে প্রেমিকা এশা নায়েকের ছবি দিয়ে পোস্টার লাগানোর ব্যবস্থা করেন। জন্মদিনের সকালে ঘুম থেকে উঠে গোটা শহরজুড়ে নিজের ছবি দিয়ে সাজানো পোস্টার দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্নাতক উত্তীর্ণ এশা।

জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা শুভঙ্কর কর্মসূত্রে আইটি সেক্টরে যুক্ত। অন্যদিকে, কালিয়াগঞ্জের বাসিন্দা এশা স্নাতক উত্তীর্ণ। দূরে থাকার কারণে এশার জন্মদিনে তাঁর পাশে থাকতে পারেননি শুভঙ্কর। তবে শারীরিক দূরত্ব যে মনের দূরত্ব হতে পারে না, সেই বার্তাই দিতে চেয়েছিলেন তিনি। সেই ভাবনা থেকেই রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে এশার ছবি দিয়ে পোস্টার লাগানোর ব্যবস্থা করেন।

শুভঙ্করের পরিকল্পনা ছিল, জন্মদিনের সকালে ঘুম থেকে উঠে শহরজুড়ে ছড়িয়ে থাকা এই বিশেষ উপহার দেখে চমকে উঠবেন এশা। বাস্তবেও ঘটল ঠিক তাই। নিজের ছবি দিয়ে সাজানো গোটা শহর দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখে জল, মুখে হাসি—প্রেমিকের এমন অভিনব উপহারে আপ্লুত এশা। তাঁর কথায়, জীবনের অন্যতম সেরা জন্মদিনের উপহার এটি।

সাধারণত জন্মদিনে ফুল, কেক কিংবা দামি উপহার দেওয়ার চল থাকলেও শুভঙ্কর বেছে নিয়েছেন একেবারে অন্যরকম পথ। কোনও বিশেষ ভালোবাসা দিবস নয়, কোনও বড় অনুষ্ঠানও নয়। শুধুমাত্র প্রিয় মানুষের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই কলকাতা থেকে কালিয়াগঞ্জের দূরত্ব পেরিয়ে এমন আয়োজন।

দূরত্ব হয়ত দু’জনকে আলাদা শহরে রেখেছে, কিন্তু ভালোবাসার প্রকাশে কোনও দূরত্ব রাখতে চাননি শুভঙ্কর। আর সেই ভালোবাসার গল্পেই এখন কালিয়াগঞ্জের চর্চায় শুভঙ্কর ও এশা।

Loading...
Unable to load recommendations.
Follow Us