
উত্তরপাড়া: উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের। উত্তরপাড়া মূলত তার সাংস্কৃতিক ঐতিহ্য, লাইব্রেরি এবং গঙ্গার ধারের মনোরম পরিবেশের জন্য পরিচিত।দীর্ঘকাল এই আসনটি বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সিপিআইএম-এর শান্তশ্রী চট্টোপাধ্যায় এখান থেকে একাধিকবার জয়ী হয়েছেন। তবে ২০১১ সালের রাজনৈতিক পরিবর্তনের ধারায় এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলে আসে।
এলাকার রাজনৈতিক সমীকরণ বলছে, বিগত কয়েকটি নির্বাচনে বামেদের ভোট কমলেও, সাম্প্রতিক পুরসভা নির্বাচন এবং ছাত্র-যুব আন্দোলনের ফলে শিক্ষিত ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে বামেদের গ্রহণযোগ্যতা আবার বাড়তে শুরু করেছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি বেশ ভালো ফল করেছিল। বিশেষ করে কয়েকটি জায়গায় বিজেপি সংগঠন শক্তিশালী করছে। বিগত বছরগুলোতে গঙ্গার ঘাট সংস্কার, পানীয় জলের সরবরাহ বৃদ্ধি এবং রাস্তাঘাটের আধুনিকীকরণে জোর দেওয়া হয়েছে। তবে প্রাচীন শহরের যানজট এবং নিকাশি ব্যবস্থা এখনও এখানকার প্রধান চ্যালেঞ্জ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই শিক্ষিত নাগরিক ভোটব্যাংক ধরে রাখা রাজনৈতিক দলগুলোর কাছে বড় পরীক্ষা।
এবার লড়াই কাদের মধ্যে?
তৃণমূল কংগ্রেস: শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়
সিপিএম: মীনাক্ষী মুখোপাধ্যায়
বিজেপি: দীপাঞ্জন চক্রবর্তী
কংগ্রেস: সুব্রত মুখোপাধ্যায়