Purba Medinipur: চোর সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে মার গ্রামবাসীর

Purba Medinipur:ঘটনাটি ঘটেছে সুতাহাটা ব্লকের অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েত এলাকায় তাজনগরে। সেখানে বাড়িতে কেউ না থাকায় বাড়ির তালা কেটে চুরি করতে ঢুকে যায় দুই যুবক। অভিযোগ, স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দু'জনকে গাছে বেঁধে মারধর করে। খবর দেওয়া হয় সুতহাটা থানা পুলিশের কাছে। পুলিশ দু'জনকে আটক করে নিয়ে যায়।

Purba Medinipur: চোর সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে মার গ্রামবাসীর
চোর সন্দেহে মারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2024 | 12:10 AM

পূর্ব মেদিনীপুর: আচমকাই হইহই উত্তেজনা শুরু হল গ্রামে। কেন? দুই যুবক নাকি চুরি করতে এসেছে। সেই অভিযোগ তুলে গ্রামবাসী তাঁদের গাছে পেটালেন বলে অভিযোগ। যদিও দুই যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সুতাহাটা ব্লকের অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েত এলাকায় তাজনগরে। সেখানে বাড়িতে কেউ না থাকায় বাড়ির তালা কেটে চুরি করতে ঢুকে যায় দুই যুবক। অভিযোগ, স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দু’জনকে গাছে বেঁধে মারধর করে। খবর দেওয়া হয় সুতহাটা থানা পুলিশের কাছে। পুলিশ দু’জনকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, তাজনগরে বাসিন্দা বরুণ দাস। ছেলে কলেজ চলে যাওয়ার পর স্বামী স্ত্রী দু’জনে দোকানে গিয়েছিলেন টিভি আনার জন্য। বাড়ির মালিকের দাবি, সেই সুযোগে ঘর ফাঁকা থাকায় বাড়ির তালা কেটে চুরির উদ্দেশ্যে এসেছিল অভিযুক্তরা। তবে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। দু’জনকে গাছে বেঁধে রাখে। সুতাহাটা থানার পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায়। উল্লেখ্য, আজ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সোনার হার চুরির সন্দেহে রাতে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে পটাশপুর থানার পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা পরে জ্ঞান ফেরে মহিলার। তিনি বর্তমানে ভর্তি হাসপাতালে।

Follow Us