Bangla NewsWest bengal West Bengal Assembly Elections 2026 News Live Bangla MLA Vidhan Sabha Polls Political News Today 15 April 2026 Latest Updates in Bengali
West Bengal Election 2026 Highlights: দাঁতনে বিজেপি প্রার্থীর উপর প্রাণঘাতী হামলা, হুমায়ুনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ
West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: ভুয়ো ভোটার আটকাতে এবার কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সীমান্তে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। কড়া নজরদারি চলছে সর্বত্র। ভোটের সব আপডেট একনজরে।
আর মাত্র দু’দিন বাকি। তারপরই বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজই প্রথম দফার শেষ প্রচার। সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যাবে প্রচার। ফলে সকাল থেকে পুরোদমে নেমে পড়েছেন প্রার্থীরা। অন্যদিকে, এদিন ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের একটি লিস্ট প্রকাশ করা হবে। সেই তালিকায় নজর থাকবে সব মহলের।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
21 Apr 2026 03:06 PM (IST)
হুমায়ুনের প্রচারের ‘বাধা’
প্রচারের শেষ লগ্নে রণক্ষেত্র মুর্শিদাবাদের নওদা। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তুলকালাম। পুলিশ ও প্রার্থীর মধ্যে তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পুলিশের বিরুদ্ধে প্রচার রুখে দেওয়ার অভিযোগ। মেজাজ হারালেন ভরতপুরের বিদায়ী বিধায়ক।
21 Apr 2026 03:05 PM (IST)
BJP Candidate: দাঁতনে প্রাণঘাতী হামলা
বিজেপি প্রার্থী অজিত কুমার জানার উপর হামলা।
পরশু ভোট, তার ঠিক আগেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন।
প্রচার চলছিল, তার মাধেই হামলা হয় বলে অভিযোগ।
দু পক্ষেরই বেশ কয়েকজন আহত।
তৃণমূলের দাবি, বিজেপিই হামলা চালিয়েছে।
21 Apr 2026 01:22 PM (IST)
Bike Ban: বাইক নিয়ে বেরনো যাবে না, নির্দেশ কমিশনের
প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হল কমিশনের তরফে। এর আগে কখনও নির্বাচনে এভাবে বাইক চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বাইক র্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না।
শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।
21 Apr 2026 11:58 AM (IST)
Amit Shah: মুসলিম ও মাদ্রাসার জন্য মমতা-সরকারের বাজেট ৫৮০০ কোটি: শাহ
ভোটবঙ্গে এবার গোর্খাদের উদ্দেশে বড় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শাহ বলেন, “গোর্খাদের ইতিহাস পুনরুদ্ধারের সময় এসে গিয়েছে। ”
প্রথমদফার ভোটে প্রচারের শেষ দিনে কার্শিয়াঙে সুকনায় অমিত শাহ।
৬ মাসের মধ্যে পাহাড়ের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
আর এক্ষেত্রে গোর্খাদের সঙ্গে নিয়েই গোর্খাদের সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন শাহ। তিনি বলেন, ‘মমতা সরকারের টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে।’
মুসলিম ও মাদ্রাসার জন্য মমতা-সরকারের বাজেট ৫৮০০ কোটি: শাহ
উত্তরবঙ্গে জন্য মমতা সরকারের বাজেট মাত্র ২ হাজার কোটি: শাহ
21 Apr 2026 11:51 AM (IST)
TMC: সন্ত্রাস তৈরি করছে সেন্ট্রাল ফোর্স, মাংস বিলি করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের
সাংবাদিক বৈঠক করে তৃণমূল বলছে, কেন্দ্রীয় সরকার যত বুঝতে পারছে পরাজয় নিশ্চিত, তত বেশি লাগাতার অত্যাচার চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে। তিনটি ভিডিয়ো দেখাবো লেঠেল বাহিনী কাজ করছে।
তৃণমূলের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী সব অতিক্রম করে সন্ত্রাসের একটি চেহারা তৈরি করছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।
আরও অভিযোগ, বিজেপি সংগঠন নেই সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাজ করছে। বিরোধীরা বেশ কিছু লোকের নাম দিয়ে গ্রেফতার করার চেষ্টা করছে। রাতে টাকা বিলি করছে, কোথাও মাংস বিলি করছে।
একবালপুর থানার ওসিকে কোঠারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৬ জন পুলিশকর্মী আহত হয়ে হাসপাতালে যান।
21 Apr 2026 10:21 AM (IST)
SIR Tribunal Update: আজ কতজনের নামের তালিকা বেরবে?
এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ২১ এপ্রিল পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন।
আজ, ২১ এপ্রিল নিষ্পত্তি হওয়ার নামের তালিকা প্রকাশ হবে। তাঁরাই পাবেন ভোটাধিকার।
কতজনের তালিকা প্রকাশ হয়, সেদিকে নজর থাকবে এদিন সকাল থেকেই।
21 Apr 2026 10:18 AM (IST)
Election Commission: ধরা পড়লেই শ্রীঘরে!
আর মাত্র ২ দিন পর বাংলার প্রথম দফার ভোট। তার আগেই এল বেনজির নির্দেশ।
ভুয়ো ভোটার ধরা পড়লেই সরাসরি পাঠানো হবে শ্রীঘরে। ভোটে কারচুপির অভিযোগ বাংলায় নতুন নয়। আগেও বহু ভোটে এমন ভুয়ো ভোটার ধরার ছবি সামনে এসেছে। এর আগে কারচুপি ধরা পড়লে অভিযুক্তকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হত। তারপর ছেড়ে দেওয়ার সুযোগ থাকত। কোনও কড়া ব্যবস্থা নেওয়া হত না।
এবার নির্দেশ দেওয়া হয়েছে, ওই ভোটারকে ধরে নিয়ে যাওয়া হবে সোজা জেলে। তারপর অভিযোগ প্রমাণ হলে ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।