West Bengal BJP: ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কার্যকর করে পুরভোটের আগে সংগঠনের পুরো খোলনলচে বদলে ফেলল বিজেপি

BJP district president change: সাত জেলার সভাপতি বদল করা হয়েছে। তার মধ্যে রয়েছে বারাসত, বনগাঁ, আরামবাগ, শ্রীরামপুর, মেদিনীপুর, বর্ধমান, কাটোয়া। এছাড়া, চার মোর্চার সভাপতিও বদল করা হয়েছে। মূলত, এক ব্যক্তি, এক পদ নীতি কার্যকর করে এই রদবদল করা হয়েছে বলে সূত্রের খবর।

West Bengal BJP: এক ব্যক্তি, এক পদ নীতি কার্যকর করে পুরভোটের আগে সংগঠনের পুরো খোলনলচে বদলে ফেলল বিজেপি
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 25, 2026 | 5:28 PM

কলকাতা: পুরভোটের আগে সংগঠনের খোলনলচে পুরো বদলে ফেলল রাজ্য বিজেপি। জেলাস্তরে রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে সাত জেলার সভাপতিকে। সাত জেলার মধ্যে রয়েছে বারাসত, বনগাঁ, আরামবাগ, শ্রীরামপুর, মেদিনীপুর, বর্ধমান, কাটোয়া। এছাড়া, চার মোর্চার সভাপতিও বদল করা হয়েছে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। তারপরই আজ বঙ্গ বিজেপিতে এই সাংগঠনিক রদবদল করা হল। বিজেপি সূত্রে খবর, পুরভোটের আগে সংগঠনকে সাজানোর পরিকল্পনা রয়েছে। তাই এই রদবদল করা হল। এছাড়া আরও একটা কারণ হিসেবে উঠে আসছে ‘এক ব্যক্তি, এক পদ নীতি’।

 

বিস্তারিত আসছে…

Loading...
Unable to load recommendations.
Follow Us