Bangla NewsWest bengal West Bengal Live News Suvendu Adhikari Nandigram By Poll BJP Rejinagar BJP Candidate Mamata Banerjee Ritabrata Banerjee TMC update on 15 September
live now
West Bengal Live Update: ২০ হাজার কর্মী-সমর্থক নিয়ে মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসি রানি রথ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী
Breaking News Live Update in Bengali: দুই কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে দুই তৃণমূল শিবির, কংগ্রেস, বামেরা। আজ প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। সূত্র মারফত জানা গিয়েছে, নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর পিএ প্রয়াত চন্দ্রনাথের মা হাসি রানি রথ। তাঁর নামে পোস্টারও পড়ে গিয়েছে।
উপস্থিত রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস, চন্ডিপুর বিধানসভার বিধায়ক পীযুষ দাস, তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল, সাহেব দাস,সুদীপ দাস সহ বিজেপি নেতৃত্ব।
Sajal Ghosh: বুদ্ধদেব ভট্টাচার্যের নামের রাস্তার পক্ষে সওয়াল সজল ঘোষের
লেনিন-কার্ল মার্কসের নামের রাস্তা বদল হবে। এই নিয়ে জল্পনা ছড়িয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, লেনিন সরণি ছাড়াও আরও কিছু রাস্তার নাম বদলের প্রস্তাব দেওয়া হবে কমিটিতে। সিপিএম নেতা শতরূপ ঘোষ আবার পাল্টা জানিয়েছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের রাস্তা পরিবর্তন হয়নি। আর এই আবহের মধ্যেই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামের রাস্তার পক্ষে সওয়াল করলেন বরাহনগরের বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)।
পুজোর পরই বাড়তে পারে বাসের ভাড়া। পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের ইঙ্গিত সেই দিকেই। এবার সেই বাস ভাড়া বাড়ানোর পক্ষে বললেন রাজ্যের অপরমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, বাস ভাড়া ,ট্রেন ভাড়া ,লোকাল ট্রেনের ভাড়া বহু বছর বাড়েনি। ফলে ভাড়া বাড়ানোতে কোনও সমস্যা নেই।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রচুর কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করবেন। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম ২১০ বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন হাসি রানি রথ। ইতিমধ্যেই কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেছেন।
জানা গিয়েছে, পুজো দেওয়ার পর প্রায় ২০ হাজার কর্মী সমর্থক নিয়ে বড় মিছিল করে মনোনয়ন পেশ করবেন। হলদিয়া কদমতলা মোড় জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল হবে। মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
দুই কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে দুই তৃণমূল শিবির, কংগ্রেস, বামেরা। আজ প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। সূত্র মারফত জানা গিয়েছে, নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর পিএ প্রয়াত চন্দ্রনাথের মা হাসি রানি রথ। তাঁর নামে পোস্টারও পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আজ তাঁর মনোনয়ন পেশে হলদিয়াতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে, রেজিনগরে কে প্রার্থী হবেন, তাও আজ ঘোষণা করা হবে। মঙ্গলবারও রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি রয়েছে শুভেন্দুর। গণেশ পুজো উপলক্ষে দেবের বাড়িতে যেতে পারেন তিনি। দিনভর রাজ্যজুড়ে ঘটনার ঘটনা।