Chandranath Rath Murder: ‘২ কোটি টাকা খরচ করা হয়েছিল’, চন্দ্রনাথ খুনে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন শুভেন্দু
CM On Chandranath Rath Murder Case: মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময়ই সাংবাদিকদের সামনে চন্দ্রনাথ রথের খুন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "শুটার আর সুপারি যারা দিয়েছে, ৭ জন গ্রেফতার করা হয়েছে। আমার যতটুকু জানা আছে, ২ কোটি টাকা খরচ করা হয়েছে এই কাজ করার জন্য। আর টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাং করেছে।"

কলকাতা: উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী করেছে চন্দ্রনাথের মা হাসিরানি রথকে। মঙ্গলবারই তিনি হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময়ই সাংবাদিকদের সামনে চন্দ্রনাথ রথের খুন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শুটার আর সুপারি যারা দিয়েছে, ৭ জন গ্রেফতার করা হয়েছে। আমার যতটুকু জানা আছে, ২ কোটি টাকা খরচ করা হয়েছে এই কাজ করার জন্য। আর টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাং করেছে।”
চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক। ছাব্বিশের নির্বাচনী প্রস্তুতির তাঁর সবচেয়ে বড় সঙ্গী। নিজের প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনে ‘ষড়যন্ত্রে’র কথা আগেও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আরও এক ধাপ এগিয়ে তিনি দাবি করেন, চন্দ্রনাথকে খুন করতে দু’কোটি টাকা খরচ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। সাত সদস্যের SIT গঠন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। DIG পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে SIT গঠন CBI-এর। গত ৬ মে, বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দু’দিনের মাথায় মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে। প্রাক্তন বায়ুসেনা কর্মীকে ঝাঁঝরা করে দেওয়া হয় গুলিতে।
