West Bengal News LIVE: ‘দেশের নেতা এমন হবে?’, রাহুল গান্ধীর ঘুমন্ত ‘পোস্টারে’ ছেয়ে গেল সল্টলেক
West bengal News Live Updates: গতকাল কলকাতায় বিরাট মিছিল হয়েছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সকল নেতৃত্ব। আজ রয়েছে শিলিগুড়িতে। উত্তরবঙ্গের প্রতিটি জেলার বিজেপি নেতৃত্বকে ডাকা হয়েছে এই মিছিলে। ‘বাঘাযতীন পার্ক চলো’ স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই মিছিল।

LIVE NEWS & UPDATES
-
ইন্দ্রনীলের মেয়ের অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন, উৎস কী?
-
স্বাস্থ্যসাথীর টাকা মাদক পাচার এবং রাষ্ট্র বিরোধী কাজে ব্যবহার করা হয়েছে
স্বাস্থ্যসাথীর টাকা মাদক পাচার এবং রাষ্ট্র বিরোধী কাজে ব্যবহার করা হয়েছে। দাবি রাজ্যের মন্ত্রী গৌড়িশঙ্কর ঘোষের।
একই অভিযোগ বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ির।গত ৫ থেকে ৭ বছরের মধ্যে মালদায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নার্সিংহোম। মালদা শহরের গাবগাছি এলাকায় মাত্র ৫০০ মিটারের মধ্যেই গত ৫ বছরেই প্রায় ১৫ থেকে ২০ টি নার্সিংহোম গজিয়ে উঠেছে।
-
-
শিলিগুড়ির হোটেল থেকে আটক গোর্খা জনমুক্তি মোর্চায় যোগদানকারী ৫
আজ ইসলামপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন।
তার আগের রাতেই শিলিগুড়ির একটি হোটেল থেকে গোর্খা জনমুক্তি মোর্চার যোগদানকারী পাঁচ পঞ্চায়েত সমিতির সদস্যকে আটক করল ইসলামপুর থানার পুলিশ।
বোর্ড গঠনের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব আনা হয়।
মোট ৩৮ জন সদস্যের মধ্যে ২০ জন গোর্খা জনমুক্তি মোর্চায় যোগদান করেন।
অন্যদিকে, বাকি ১৮ জন সদস্য এনসিপিআই-এর (NCPI) পক্ষে রয়েছেন। এই পরিস্থিতিতে বোর্ড গঠন ঘিরে রাজনৈতিক চাপানউতোর চলছিল। তার মধ্যেই সোমবার রাতে শিলিগুড়ির একটি হোটেল থেকে মোর্চা সমর্থক পাঁচ সদস্যকে আটক
-
মুরাসুর দাপটে আজও বৃষ্টি রাজ্যে, তারপরই মিলবে শীতের দেখা?
কলকাতা: কবে আসবে শীত? নভেম্বর মাস পড়তে না পড়তেই এই একটা প্রশ্নই এখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে। রাতের পারদ নামার তো কোনও লক্ষণই নেই! উলটে ঘূর্ণিঝড়ের জেরে সর্বনিম্ন তাপমাত্রা রীতিমতো ‘মগডালে’ চড়ে বসেছে। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এই পারদ স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে ভালোই কুয়াশার দাপট দেখা যাচ্ছে।
-
নীচে দাঁড়িয়ে পর্যটক, ঠিক সেইসময় মাটিতে আছড়ে পড়ল একসঙ্গে দু’টি হেলিকপ্টার! তারপরই… নেপালে ভয়াবহ দুর্ঘটনা
কাঠমাণ্ডু: নেপালে ফের ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা (Nepal Helicopter Accident)। অবতরণের সময় মাঝ আকাশে দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বিদেশি নাগরিকের। আহত হয়েছেন আরও এক জন। নেপাল পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করা হয়েছে। কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলার একটি হেলিপোর্টে এই দুর্ঘটনা ঘটেছে।
-
-
এবার নিজেকে বাঁচাতে ইন্দ্রনীল বের করলেন তাঁর পুরনো ‘অস্ত্র’
তাঁকে প্রথমেই সকলে চিনতেন গায়ক হিসাবে। পরে রাজনীতিতে হাতে খড়ি। একটা সময় ছিল তাঁর গান ছিল লোকের মুখে মুখে। পড়ে সেই ইন্দ্রনীল সেন (Indranil Sen) নামেন রাজনীতির ময়দানে। প্রথমে বাম পরে তৃণমূল। সামলেছেন মন্ত্রিত্ব। সেই সময় রাজনৈতিক কর্মসূচি ছাড়া খুব একটা গানের অনুষ্ঠানে সেভাবে দেখা যেত না ইন্দ্রনীলকে।
বিস্তারিত পড়ুন: Indranil Sen’s News: এবার নিজেকে বাঁচাতে ইন্দ্রনীল বের করলেন তাঁর পুরনো ‘অস্ত্র’
-
রাহুলের পোস্টারে ছেয়ে গেলে সল্টলেক
তৎকালীন লোকসভার কংগ্রেসের দলনেতা মল্লিকা অর্জুন খাড়্গে সংসদে দলিত অত্যাচার নিয়ে বক্তব্য রাখছিলেন।
ঠিক সেই সময় লোকসভার ক্যামেরায় দেখা যায় রাহুল গান্ধী তার আসনে বসে ,ডান হাত কপালে দিয়ে চোখ বন্ধ করে আছেন।
তিনি ঘুমোচ্ছিলেন বলে দাবি করেছিল বিজেপি।
এতদিন পর রাহুলের সেই ছবিই এবার পোস্টার আকারে সাঁটানো হল করুণাময়ী বাস টার্মিনাস এবং করুণাময়ী মোড় সহ সল্টলেকের বিস্তীর্ণ এলাকায়।
কে লাগিয়েছে পোস্টার? স্থানীয় বাসিন্দারা বলছেন, পোস্টার কাল সন্ধ্যায় ছিল না। রাতে সবার অলক্ষ্যে লাগানো হয়েছে একাধিক জায়গায়।
-
আজ শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মসূচির পোশাকি নাম ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’। গতকাল কলকাতায় বিরাট মিছিল হয়েছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সকল নেতৃত্ব। আজ রয়েছে শিলিগুড়িতে। উত্তরবঙ্গের প্রতিটি জেলার বিজেপি নেতৃত্বকে ডাকা হয়েছে এই মিছিলে। ‘বাঘাযতীন পার্ক চলো’ স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই মিছিল।
অপরদিকে, মঙ্গলবার ঘূর্ণিঝড় মুরাসুর পরোক্ষ প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল রাতের আপডেট অনুযায়ী, মুরাসু তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দ্রুত গতিতে স্থলভাগের দিকে ধেয়ে আসছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং নারসাপুরের মধ্যবর্তী এলাকায় এর ল্যান্ডফল হবে। এর জেরে অন্ধ্র, ওড়িশা এবং তামিলনাড়ু উপকূলে প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস এবং লাল সতর্কতা জারি করা হয়।
Published On - Nov 03,2026 11:18 AM
