AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indranil Sen’s News: এবার নিজেকে বাঁচাতে ইন্দ্রনীল বের করলেন তাঁর পুরনো ‘অস্ত্র’

Hooghly: আর এখন তিনি জেলে। বেআইনি ভাবে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এবার গ্রেফতার হতেই আসল পরিচয়কে ঢাল করে আঁকড়ে বাঁচার চেষ্টায় প্রাক্তন মন্ত্রী ও গায়ক। অভিযোগ, দুর্নীতির দায় থেকে বাঁচতে গানকেই হাতিয়ার করলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

Indranil Sen's News: এবার নিজেকে বাঁচাতে ইন্দ্রনীল বের করলেন তাঁর পুরনো 'অস্ত্র'
ইন্দ্রনীল সেন, প্রাক্তন মন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 03, 2026 | 11:56 AM
Share

কলকাতা: তাঁকে প্রথমেই সকলে চিনতেন গায়ক হিসাবে। পরে রাজনীতিতে হাতেখড়ি। একটা সময় ছিল তাঁর গান ছিল লোকের মুখে মুখে। তারপরে সেই ইন্দ্রনীল সেন (Indranil Sen) নামেন রাজনীতির ময়দানে। প্রথমে বাম, পরে তৃণমূল। সামলেছেন মন্ত্রিত্ব। সেই সময় রাজনৈতিক কর্মসূচি ছাড়া খুব একটা গানের অনুষ্ঠানে সেভাবে দেখা যেত না ইন্দ্রনীলকে। এরপর পালাবদল। আর এখন তিনি জেলে। বেআইনি ভাবে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এবার গ্রেফতার হতেই পুরনো পরিচয়কে ঢাল করে আঁকড়ে বাঁচার চেষ্টায় প্রাক্তন মন্ত্রী ও গায়ক। অভিযোগ, দুর্নীতির দায় থেকে বাঁচতে গানকেই হাতিয়ার করলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

পুলিশি জেরায় ইন্দ্রনীল জানিয়েছেন, তাঁর যে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল সেগুলি সব স্টেজ শো বা গানের অনুষ্ঠান করে পেয়েছেন বলে পুলিশ সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, পুলিশ সূত্রে আরও খবর, ওই অ্যাকাউন্টগুলিতে বর্তমানে জমে থাকা টাকার অঙ্ক রহস্যজনকভাবে কম। তদন্তকারীদের অনুমান, টাকা অন্য কোথাও সরিয়ে দিয়েছেন ইন্দ্রনীল।

দুর্গাপুজোয় ২০২২-এরপর থেকে যখন ইন্দ্রনীলের স্ত্রীর সংস্থা ‘মাস আর্ট’ পুজো পাস বিক্রি শুরু করেছিল। তারপর থেকেই টাকা জমা পড়ত ইন্দ্রনীলের অ্যাকাউন্টগুলিতে বলে খবর। এর প্রমাণ মিলেছে অ্যাকাউন্টের স্টেটমেন্টে। তবে সেই টাকা কোথায় সরানো হয়েছে এখন তা জানারই চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিকে গতকাল আবার মুখ খুলেছেন ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দাও। লালবাজারে তাঁরও ডাক পড়েছিল। সূত্রের খবর, পুলিশের কাছে দেওয়া বয়ানে তাঁর বক্তব্য,ইন্দ্রনীল সেন নাকি নিজের মতো কাজ করতেন, কারোর কথা শুনতেন না। ফলে স্বামী ফেঁসে যেতেই ধীরে ধীরে এবার মুখ খুলেছেন তাঁর স্ত্রীও।

Follow Us