AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘বাংলায় যদি হজ ভবন হতে পারে, গুরু নানকের নামে ভবন কেন হবে না?’, মন্তব্য শুভেন্দুর

Suvendu Adhikari on Guru Nanak Jayanti: গুরু নানকের নামে ভবন তৈরির ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, "গুরু নানকজির নামে তৈরি করা হবে ভবন। তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই।" এরপরই প্রশ্ন তুলে বলেন, "এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?" বিগত সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, "আগের সরকার একটা সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত।"

Suvendu Adhikari: 'বাংলায় যদি হজ ভবন হতে পারে, গুরু নানকের নামে ভবন কেন হবে না?', মন্তব্য শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 24, 2026 | 12:02 PM
Share

কলকাতা: গুরু নানকের নামে ভবন তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার গুরু নানক জয়ন্তী উপলক্ষে ডানকুনিতে গুরুদ্বারায় গিয়েছিলেন। সেখান থেকেই তিনি জানান, গুরু নানকের নামে ভবন তৈরি হবে। একইসঙ্গে প্রশ্ন তোলেন, ‘বাংলায় যদি হজ ভবন তৈরি হতে পারে, তাহলে কেন গুরু নানকের নামে ভবন তৈরি হবে না?’ এদিন, শিখ ধর্মাবলম্বীদের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন শুভেন্দু।

ডানকুনিতে গুরুদ্বারায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রকাশ পরবের দিন প্রণাম করতে আজ এখানে এলাম। আমার সঙ্গে মন্ত্রী উমেশ রাই আছেন। এই গুরুদ্বারার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আপনারা সুযোগ দিয়েছেন আমি বার বার এসেছি। ১৪ নভেম্বর কলকাতায় বড়বাজার গুরুদ্বারাতে গিয়েছিলাম। ” এরপরই শিখ ধর্মাবলম্বীদের নিজের ‘আত্মীয়’ হিসেবে তকমা দিয়ে পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, “এখানে কমিউনিটি হল তৈরি করা হবে। আপনাদের উন্নতি কল্পে এখানে কাজ হবে। বড় জমি এটা খুব গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র এটা। ন্যাশনাল হাইওয়ে নিয়ে একটা সমস্যা আছে, সেটা কথা হলে মিটিয়ে নেওয়া হবে।”

গুরু নানকের নামে ভবন তৈরির ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “গুরু নানকজির নামে তৈরি করা হবে ভবন। তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই।” এরপরই প্রশ্ন তুলে বলেন, “এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?” বিগত সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আগের সরকার একটা সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু আমাদের সরকার সকলকে সমমর্যাদা দেয়। শিখ-জৈন সকলেই সংখ্যালঘু তাদের উন্নতিতে কাজ হবে।”

এদিন গঙ্গাসাগর মেলা নিয়ে শুভেন্দু বলেন, “গঙ্গাসাগর মেলার জন্য একাধিক ক্যাম্প তৈরি করা হচ্ছে। ডানকুনিতে তৈরি হবে ক্যাম্প। পুলিশ এবং সরকারি আধিকারিক থাকবে দায়িত্বে। ৯ থেকে ১৭ জানুয়ারি চলবে। সেখানেও সেবা দেওয়ার অনুরোধ জানাব। আপনাদের আত্মীয় আমি। ওল্ড অলওয়েস গোল্ড। যখন কোথাও ঢুকতে দিত না তখন এখানে আসতাম।”

Follow Us