AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Land Price: ৮ থেকে ১০ গুণ! মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই হু হু করে বাড়তে শুরু করল জমির দাম

Singur Land Price: দীর্ঘদিন ধরে যে জমিগুলিতে চাষবাস হয় না এবং যেগুলি পতিত অবস্থায় পড়ে রয়েছে, রাতারাতি সেই জমিগুলির দামও আট থেকে দশগুণ বেড়ে গিয়েছে। আর জমির এই আকাশছোঁয়া চাহিদাকে কাজে লাগিয়ে এলাকায় সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়ারা।

Land Price: ৮ থেকে ১০ গুণ! মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই হু হু করে বাড়তে শুরু করল জমির দাম
সিঙ্গুরের জমিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 24, 2026 | 10:53 AM
Share

সিঙ্গুর: সিঙ্গুরে ফের শিল্পের সম্ভাবনা তৈরি হতেই ন্যানো-ভূম ও তার লাগোয়া এলাকায় হু হু করে বাড়তে শুরু করেছে জমির দাম।  কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে যে জমিগুলিতে চাষবাস হয় না এবং যেগুলি পতিত অবস্থায় পড়ে রয়েছে, রাতারাতি সেই জমিগুলির দামও আট থেকে দশগুণ বেড়ে গিয়েছে। আর জমির এই আকাশছোঁয়া চাহিদাকে কাজে লাগিয়ে এলাকায় সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়ারা।

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই সিঙ্গুর ও তার পার্শ্ববর্তী এলাকায় বহিরাগত জমি মাফিয়াদের আনাগোনা বেড়েছে। মূলত প্রস্তাবিত কারখানা সংলগ্ন এলাকায় যাঁদের জমি রয়েছে, সেই সমস্ত কৃষকদের নানাভাবে প্রলোভন দেখিয়ে কম দামে বা চটজলদি জমি কিনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি চক্র।

তবে জমি মাফিয়াদের এই ফাঁদে পা দিতে নারাজ এলাকার কৃষকরা। যাতে কোনো কৃষক প্রলোভনে পড়ে নিজের জমি হাতছাড়া না করেন, সেজন্য ইতিমধ্যেই নিজেদের মধ্যে একত্রিত হতে শুরু করেছেন তাঁরা।

মহাদেব দাস নামে এক চাষি বলেন, “আসলে এগুলো অসাধুদের কাজ। সব চাষি তো এখানে বুদ্ধিমান নয়। সহজ সরলও রয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার জমি কিনবে। ওরা আগে ভাগে চাষিদের বুঝিয়ে ওদের কাছ থেকে কম দামে জমি কিনে নিতে চাইছে। তবে কয়েকদিনের ব্যবধানে সেই জমি অনেক চড়া দামে তারা সরকারকে দেবে। আমরা আটকাবার চেষ্টা করছি। আমরা বলছি, কেউ কারোকে জমি দেবে না। যাতে সরকারি হস্তক্ষেপে জমি বিক্রি করতে পারি। ”

এলাকার এক স্থানীয় বাসিন্দা কৃষ্ণ সাহানা বলেন, “এখানকার যিনি বিধায়ক, তাঁকে আমরা এবিষয়ে জানিয়েছিলাম, বলেছিলাম, সরকারের সঙ্গে আলোচনা করে জমির নির্দিষ্ট দাম নির্ধারিত করতে। কৃষকদের সঙ্গে বসে কথা বলে নির্ধারণ করতে হবে। জমি নিয়ে বিভ্রান্ত হচ্ছি আমরা।

এখানে বিভিন্ন জন বিভিন্ন রকমের দাম বলছেন, কেউ বলছেন এখানে ৩ লক্ষ টাকা কাটা, কেউ বলছেন, সাড়ে তিন লাখ টাকা। বিভ্রান্ত থেকে বেরিয়ে আসতে হবে। প্রশাসনের তরফ থেকে বসে। দুর্গাপুর রোড থেকে যতটা এরিয়া রয়েছে, দুটো ভাগে ভাগ করে দূরত্ব অনুযায়ী, দাম নির্ধারণ করা হয়, তাহলে ভালো হয়। আমরা জানি, যখন জমি অধিগ্রহণ হয়েছিল, তখন দু’ভাগে হয়েছিল। সোনা জমি ও শালি জমি। এখন তো জমি সোনা ও শালি নেই। এখন দুর্গাপুর রোড থেকে যতটা কাছে বা দূরে, এভাবে নির্ধারণ করতে হবে।”

কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসন ও জনপ্রতিনিধিরা কি আদৌ ঠেকাতে পারবেন জমি মাফিয়াদের এই দৌরাত্ম্য? এ বিষয়ে সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস বলেন, “ভালো কিছু করার উদ্যোগ নেওয়া হলে কিছু খারাপ লোক থাকবেই, যারা গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে। তবে সমস্ত বাধা প্রতিহত করে সিঙ্গুরে শিল্প হবেই।”

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর হাত ধরে সিঙ্গুরে ফের ফিরছে শিল্প।  সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা বানাবে অশোক লেল্য়ান্ড। সিঙ্গুরের ৯৯৭ একর জমি যুক্তিসঙ্গত দরে কেনার লক্ষ্য নিয়ে হুগলির জেলাশাসক কাজ করছেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। অভিযোগ, তারপরই এলাকায় দালালরা মাথা চাড়া দিয়ে উঠেছেন।

Follow Us