AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: মাঝরাতে সোফার পিছনে হাতে হাত! জীতুর মাথায় হাত বুলিয়ে দিলেন সৃজলা, দেখেই কী করলেন দুর্নিবার?

Jeetu-Srijla: বিগ বসের ফিনালে পার্টিতে কি ব্রাত্য জীতু ও সৃজলা? মনামীর কথায় চমক! তারই মাঝে রাত ১২টা ৪৫-এ সোফার পিছনে হাতে হাত রেখে কী কথা বললেন দু’জনে? কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন জীতু?

Bigg Boss Bangla: মাঝরাতে সোফার পিছনে হাতে হাত! জীতুর মাথায় হাত বুলিয়ে দিলেন সৃজলা, দেখেই কী করলেন দুর্নিবার?
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Nov 24, 2026 | 10:19 AM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে ফিনালের আগেই জমে উঠেছে নাটক। একদিকে ফাইনালের পর পার্টির প্ল্যান, অন্যদিকে মধ্যরাতে হাতে হাত রেখে আবেগঘন আড্ডা! সোমবারের পর্বে ঘরের অন্দরের সমীকরণ যেন এক ধাক্কায় অনেকটাই বদলে গেল।

পার্টির প্ল্যানে বাদ জীতু-সৃজলা?

সোমবারের পর্বে বিগ বসের ঘরে হাজির হয়েছিলেন একঝাঁক সাংবাদিক ও ইনফ্লুয়েন্সার। তাঁদেরই একজনের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মনামী। কথায় কথায় তিনি জানান, আগামী ৬ তারিখ ফাইনাল হয়ে যাওয়ার পর সব প্রতিযোগী মিলে একটা গেট-টুগেদার করবেন। কিন্তু মজার ব্যাপার হল, এই প্ল্যানের বিন্দুবিসর্গও জানতেন না জীতু কমল (Jeetu Kamal) ও সৃজলা গুহ (Srijla Guha)!

পরে দু’জনকে এই নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শোনা যায়। তাঁদের যে কিছুই জানানো হয়নি, তা বেশ স্পষ্ট। জীতু বেশ নির্লিপ্ত গলাতেই বলেন, “ওরাও বুঝে গিয়েছে আমি অন্তত যাব না। আমি আমার মধ্যে থাকতে পছন্দ করি। আমার বন্ধুর বাইরে আমি যাব না।” কম যাননি সৃজলাও। তাঁর সাফ কথা, “ভাল হয়েছে আমি জানি না, কারণ আমি যেতামও না। এরপর বললেও যাব না।”

মধ্যরাতে হাতে হাত, কেন আবেগপ্রবণ জীতু?

দিনের উত্তেজনার পর রাত বাড়তেই বদলে গেল ঘরের ছবি। ঘড়িতে তখন রাত ১২টা ৪৫। সোফার পিছনে বসে একান্তে গল্প করছিলেন জীতু ও সৃজলা। দু’জনকে হাতে হাত রেখে কথা বলতে দেখা যায়। সেই সময় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন জীতু। ‘দাদার দরবারে’ সৌরভ গঙ্গোপাধ্যায় তনুশ্রীকে বকেছিলেন। সেই কথা ভেবেই জীতুর মন খারাপ হয়। তাঁর মনে হয়েছে, টিভিতে এই দৃশ্য দেখে তনুশ্রীর মেয়ের খুব খারাপ লাগবে।

মাথায় হাত বোলাতেই ঘরের কোণে ফিসফাস

জীতু যখন আবেগে ভাসছেন, তখন সৃজলাকে দেখা যায় পরম যত্নে জীতুর মাথায় হাত বুলিয়ে দিতে। আর এই দৃশ্য চোখ এড়ায়নি দুর্নিবারের। তিনি সোজা গিয়ে বিষয়টা সৌরভকে জানান। সৌরভ আবার সেই খবর পৌঁছে দেন তনুশ্রীর কানে। তবে তনুশ্রী এই নিয়ে কোনও চর্চা করতে রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয় নিয়ে যেন কোনও আলোচনা না হয়।

প্রসঙ্গত, এর আগেও বিগ বসের ঘরে জীতু নানাভাবে সৃজলাকে প্রপোজ করেছিলেন। যদিও সৃজলা একবার সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন। তবুও মধ্যরাতের এই ঘনিষ্ঠতা আর একে অপরের পাশে থাকা দেখে দর্শকদের মনে কিন্তু নতুন করে কৌতূহল জাগছেই!

Follow Us