AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live Updates: NCPI সাংসদদের দেওয়া স্পিকারের চূড়ান্ত সময়সীমা শেষ আজ

West bengal Assembly Election LIVE: এনসিপিআই নেতৃত্বের দাবি, যাবতীয় নথি আজই জমা দিয়ে দেওয়া হবে। যদিও পূর্বে এহেনও দাবির পরও স্পিকারের কাছে সময় চেয়েছেন কাকলী-সুদীপরা। দলত্যাগ বিরোধী আইনে এনসিপিআই সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে স্পিকারের কাছে 20টি আলাদা চিঠি গত ১৮ই জুন জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।।

West Bengal News Live Updates: NCPI সাংসদদের দেওয়া স্পিকারের চূড়ান্ত সময়সীমা শেষ আজ
লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে এনসিপিআই সাংসদরা। ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 24, 2026 | 10:02 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 24 Nov 2026 10:02 AM (IST)

    Cooch Behar: আজ কোচবিহারের মুখ্যমন্ত্রী

    রাজ ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধনে নতুন সাজে সেজে উঠেছে রাজার শহর কোচবিহার। উপলক্ষ ঐতিহ্যবাহী মদনমোহনের রাসমেলা। আর সেই রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবর্তনের জমানায় এই প্রথম রাসমেলাকে ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা ও উদ্দীপনা।

    বিস্তারিত পড়ুন: রাজকীয় মেজাজে কোচবিহারের রাসমেলা, হাতি-ঘোড়ার শোভাযাত্রায় পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

  • 24 Nov 2026 10:01 AM (IST)

    Bangladesh: দেশে ফেরার দিন জানিয়ে দিলেন হাসিনা

    বাংলাদেশে (Bangladesh) ফেরার দিনক্ষণ অবশেষে জানিয়ে দিলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ২০২৪ সালের অগস্টে দেশ ছাড়েন তিনি। সেই থেকে ভারতেই ছিলেন। দুই বছর পর আবার নিজের দেশে ফিরতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা আগেই জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরে ফিরবেন। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। এবার দিনক্ষণও জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী।

    বিস্তারিত পড়ুন:   এই বিশেষ দিনে বাংলাদেশ ফিরতে চান হাসিনা, অবশেষে তারিখ জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী

  • 24 Nov 2026 10:00 AM (IST)

    Sealdal: শিয়ালদহ স্টেশনের লাইনে ধস

    •  শিয়ালদহ দক্ষিণ শাখায় নিকাশি নালায় ধস। বসে গেল রেললাইনের একাংশ। ব্যস্ততম দিনে সাতসকালে বিপর্যয়। জানা যাচ্ছে, স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই থাকা একটি বহু পুরনো নিকাশি নালা ধসে পড়ায় তার ঠিক উপরের রেললাইনের একাংশ বসে গিয়েছে এবং নীচের জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • তবে রেল সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে এখনও পর্যন্ত কোনও প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে। প্রথমদিকে, এই খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে কিছুটা হলেও উদ্বেগ ধরা পড়ে। কারণ অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করেন তাঁরা। কিন্তু রেলের তরফে ঘোষণা করা হয়, এতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটবে না।
  • 24 Nov 2026 10:00 AM (IST)

    NCPI: আজই শেষ ডেডলাইন

    • আজই শেষ হচ্ছে এনসিপিআই সাংসদদের দেওয়া স্পিকারের পঞ্চমবার তথা চূড়ান্ত সময়সীমা। এনসিপিআই নেতৃত্বের দাবি, যাবতীয় নথি আজই জমা দিয়ে দেওয়া হবে।যদিও পূর্বে এহেনও দাবির পরও স্পিকারের কাছে সময় চেয়েছেন কাকলী-সুদীপরা।
    • ২৫ অগাস্ট সাত দিনের সময় দিয়ে প্রথম নোটিশ ইস্যু করেছিলেন স্পিকার।৭ দিনের সময়সীমার শেষ হওয়ার পর জবাব দেওয়ার জন্য কাকলী-সুদীপরা তিন সপ্তাহের সময় চান। এর প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর ফের সময়সীমা বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন স্পিকার।
    • এরপর ফের চার সপ্তাহের সময় চান এনসিপিআই নেতৃত্ব। এই আবেদনের প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর আরও ১৫ দিনের সময় মঞ্জুর করেন স্পিকার। অর্থাৎ ৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়।
    • এরপর ফের ২২ অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়। ১০ অক্টোবর স্পিকার ২০ অক্টোবর পর্যন্ত সময় দেন। এই সময় জানানো হয় দুর্গাপুজোর সময় সাংসদরা ব্যস্ত থাকায় তাদের আরো ২ সপ্তাহ সময় দেওয়া হোক। স্পিকার ৩ নভেম্বর পর্যন্ত সময় দেন। এরপরও সময় বাড়ানোর আর্জি জানানো হয়। ২৪ শে নভেম্বর চূড়ান্ত সময়সীমা দেন স্পিকার।

আজই শেষ হচ্ছে এনসিপিআই সাংসদদের দেওয়া স্পিকারের পঞ্চমবার তথা চূড়ান্ত সময়সীমা। এনসিপিআই নেতৃত্বের দাবি, যাবতীয় নথি আজই জমা দিয়ে দেওয়া হবে। যদিও পূর্বে এহেনও দাবির পরও স্পিকারের কাছে সময় চেয়েছেন কাকলী-সুদীপরা। দলত্যাগ বিরোধী আইনে এনসিপিআই সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে স্পিকারের কাছে ২০টি আলাদা চিঠি গত ১৮ই জুন জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।।

Published On - Nov 24,2026 9:56 AM

Follow Us