
তৃণমূলে ‘হুইপ’ দ্বন্দ্ব। সোমবারের অধিবেশনে দলের সব সাংসদের উপস্থিতি নিশ্চিত করতে শনিবারই হুইপ জারি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার অভিষেকের পাল্টা হুইপ জারি করতে পারেন সুদীপ-কাকলিরা (Sudip Banerjee-Kakoli Ghosh Dastider)। এনসিপিআইতে (NCPI) ২০ জন সাংসদ যোগ দিলেও, এখনও তাঁরা খাতায়-কলমে তৃণমূল কংগ্রেসের সাংসদ। সেই হিসেব অনুযায়ী, অভিষেকের হুইপ বাকি সাংসদদের মতো ওই ২০ জন সাংসদের উপরও বর্তায়। এবার সূত্র মারফত জানা যাচ্ছে, কাকলি-সুদীপরাও একটি হুইপ জারি করবেন।
বিস্তারিত পড়ুন, শাহের সঙ্গে সুদীপের বৈঠক, এবার অভিষেকের পাল্টা হুইপ জারি করবেন কাকলি?
নিজের এলাকা ছেড়ে বের হতে চাইছেন না, তবুও তড়িঘড়ি দিল্লিতে ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল, ৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session) শুরু। আজ, রবিবার বৈঠকে বসছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA Alliance)। তার আগেই দিল্লিতে হঠাৎ হাজির মমতা। কেন তিনি দিল্লিতে ছুটলেন? কী গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাঁর?
বিস্তারিত পড়ুন, ‘নারীশক্তির জন্য আমিই সবথেকে বেশি লড়েছি’, আসন পুনর্বিন্যাসকে ‘গন্দা বিল’ বললেন মমতা
রাজধানীতে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী। দিল্লির রাজনীতিতে আজ নজরে শুধুই শুভেন্দু-মমতা। একদিকে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন দিল্লিতে, তেমনই ইন্ডিয়া জোটকে সামাল দিতে দিল্লিতে হাজির হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বিস্তারিত পড়ুন, দিল্লিতে আজ শুভেন্দু-মমতা, আবারও ঘর ভাঙার ভয় পাচ্ছেন না তো?
দিল্লি থেকে ইন্ডি জোটের নেতাদের নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে গেল দু’টি ফ্লাইট। প্রথম বিমানে আছেন সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এম এ বেবি, মিসা ভারতী, আরজেডির লোকসভা ফ্লোর লিডার, সমাজবাদী পার্টির দু’জন সাংসদ এবং কপিল সিব্বল।
দ্বিতীয় বিমানে রয়েছেন রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
দুপুর দুটোয় স্ট্যালিনের সঙ্গে বৈঠক হবে। সূত্রের খবর, সনিয়ার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে দেখা করবেন কি না তা এখনও অফিসিয়ালি জানাননি স্ট্যালিন।
ইন্ডিয়া নেতাদের তরফে দেখা করতে চেয়ে আবেদন পাঠানো হয়েছে।
রাত ৮ টায় মুম্বইতে বৈঠক রয়েছে শরদ পাওয়ারের সঙ্গে। এই বৈঠকে ইন্ডি জোটের নেতাদের সঙ্গে যোগ দেবেন উদ্ধব ঠাকরে।
দিল্লিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সোমবার সংসদে বিশেষ অধিবেশন রয়েছে। সেখানে ডিলিমেটশন বিল ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা শুরু হবে। তার আগে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে সব রাজনৈতিক দলে। বিল পেশের আগে আজ সব সাংসদদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছে বিজেপি। সেখানে বিলের স্পেশ্যাল পাঠ হবে। অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিল রুখতে আসরে নেমে পড়েছে ইন্ডি জোট। স্ট্যালিন ও শরদ পাওয়ারের মান ভাঙাতে চেন্নাইতে উড়ে গিয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আজ দিনভর নজর থাকবে দিল্লির দিকে। এদিকে, রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন। ভূপেন্দ্র যাদবের বাড়িতে নৈশভোজ রয়েছে। থাকবেন এনসিপিআই সাংসদরা। দিনভর সব খবরের আপডেট পেতে নজর রাখুন লাইভে।