
শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay)কারণেই তৃণমূল ভেঙেছে। বিস্ফোরক অভিযোগ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিরোধী দলনেতা নির্বাচনের প্রসঙ্গ তুলে বর্ষীয়ান বিধায়ককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কামারহাটির বিধায়ক। মদন মিত্রের অভিযোগ, বিরোধী দলনেতা হওয়ার জন্য সই জাল করেছেন শোভনদেব। তাঁকে ক্ষমতালোভী বলেও কটাক্ষ করেন মদন।
বিস্তারিত: ‘বিরোধী দলনেতা হওয়ার জন্য সই জাল করেছে, এত হ্যাংলা? শোভনদেবের জন্য তৃণমূল ভেঙেছে!’ আক্রমণ মদনের
সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। উৎসবের মরশুমে পকেটে পড়তে চলেছে আরও চাপ। দাম বাড়ছে মদের। জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে রাজ্যে মদের দাম বাড়তে চলেছে।
রাজ্য সরকারের তরফে স্পষ্ট কোনও বিজ্ঞপ্তি দেওয়া না হলেও, দেশি, বিদেশি ও বিয়ার- এই তিন ধরনের মদের দাম বাড়তে চলেছে রাজ্যে, এমনটাই সূত্রের খবর।
বিস্তারিত পড়ুন, পুজোর আগেই বাড়ছে মদের দাম! ১ তারিখ থেকে কোন কোন মদের দাম বাড়ছে?
জাতীয় নির্বাচন কমিশনের ফের তলব। ঋতব্রত শিবির নয়, ডাকা হল কালীঘাট তৃণমূল কংগ্রেসকে। গতকাল, ১২ সেপ্টেম্বরই নয়া দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দুই শিবির। তারা প্রয়োজনীয় নথিও জমা দেয়। এরপরে আবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলকে ডাকল নির্বাচন কমিশন?
বিস্তারিত পড়ুন, মমতার নামে চিঠি, কালীঘাট তৃণমূলকে ফের ডাকল নির্বাচন কমিশন, কী জানতে চাইছে?
আজ ব্রিকস সম্মেলনের শেষদিন। ভারত মণ্ডপমে শুরু হয়ে গেল সম্মেলন। শুরুতেই বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনের সদস্য দেশগুলির রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিরা একসঙ্গে ছবি তোলেন। তারপর শেষ দিনের আলোচনা শুরু হয় বলে জানা গিয়েছে। নজর থাকবে সেদিকে। রবিবারও বিশেষ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সকালে বাড়ি গিয়েছেন শুভেন্দু অধিকারী। বিকেলে কোলাঘাটে যাবেন। এদিকে, দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণে আজ সকাল ছটা থেকে সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু যান চলাচল। পরিবর্তে হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে বাস এবং ছোট গাড়ি।