
কলকাতা : দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গেও বৈঠক করতে পারেন শুভেন্দু। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও বৈঠক করতে পারেন। এদিকে, শহরের একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। সোনা পাপ্পুর মালায় তল্লাশি চলছে। এদিকে, আজ কালীঘাটের বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অদিতি-দেবরাজের আগাম জামিনের মামলার শুনানি রয়েছে আজ কলকাতা হাইকোর্টে। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
অধিবেশন বাতিল হওয়ার পরেও মালা রায়ের ডাকে কলকাতা পুরসভায় হাজির তৃণমূল কাউন্সিলররা। কিন্তু অনুপস্থিতদের মধ্যে রয়েছে একাধিক হেভিওয়েট নাম। তালিকায় রয়েছেন…….
মেয়র পারিষদ জীবন সাহা
মেয়র পারিষদ তারক সিং
মেয়র পারিষদ দেবাশিস কুমার
পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত
১২ নম্বর বরো চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ
১০ নম্বর বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস
৯ নম্বর বরো সদ্য পদত্যাগী চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় সরকার গঠনের পর প্রথম দেখা হল দু’জনের।দেখা করলেন সুনীল বনশালের সঙ্গেও।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন এবং আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে হতে গ্রেফতার। সেই আশঙ্কা থেকে আগেভাগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি (Aditi munsi)। আজ অর্থাৎ শুক্রবার ছিল সেই মামলার শুনানি। দেবরাজ ও অদিতির সম্পত্তি নিয়ে তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল আদালত। ১৯ জুনের মধ্যে দিতে হবে এই রিপোর্ট।
রাজ্যের একের পর পুরসভায় ক্ষমতাসীন দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং চেয়ারম্যানদের গণ ইস্তফা। কিন্তু কারণ কি? শুধুই কি পালাবদল নাকি রয়েছে নেপথ্যে অন্য কারণ? ডিরেক্টর অব লোকাল বডিজ এবং পৌর নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, গত পাঁচ বছর ধরে রাজ্যের একাধিক পুরসভায় কোথাও অল্প, কোথাও বেশি অচল অবস্থা তৈরি হয়েছিল। এখনও পর্যন্ত হালিশহর, কাঁচরাপাড়া এবং ভাটপাড়া তিনটি পুরসভার কাউন্সিলররা ইস্তফা দিয়েছেন।
একের পর এক তৃণমূল বিধায়ক দ্বারস্থ হচ্ছেন কলকাতা হাইকোর্টে। এবার আদালতের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি রয়েছে। ২৬ মে শুনানির সম্ভবনা।
সরকারের পালা বদল হতেই রাজ্যে চালু হয়ে গিয়েছে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ। গত সপ্তাহের শুক্রবার থেকে মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার, ফের দ্বিতীয় দফার কাজ শুরু হতে চলেছে। আজ রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত এই কাজ চলবে।
বিস্তারিত পড়ুন: Chingrighata Metro Work Start: শুরু হল চিংড়িঘাটায় দ্বিতীয় দফায় মেট্রোর কাজ, কোন-কোন রাস্তা দিয়ে গাড়ি যাবে?
রাইসিনা হিলসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
আজ দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। এদিন, সকালেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি।
স্বাস্থ্যসাথী (swasthya sathi) নিয়ে বিস্ফোরক অভিযোগ বর্ধমানের এক নামী চিকিৎসকের। মাসে ৫-৬ লক্ষ টাকা না দেওয়ায় তার নার্সিংহোমের ১.৫ কোটি টাকার বিল আটকে দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুললেন বর্ধমানের বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক দেবব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত একটি টিমকে প্রতি মাসে ৫ থেকে ৬ লক্ষ টাকা দিতে হত।
কয়েক মাস সেই টাকা দেওয়ার পর বন্ধ করে দিতেই তাঁর হাসপাতালের প্রায় দেড় কোটি টাকার বিল আটকে দেওয়া হয়। বুধবার বিকেলে বর্ধমানে একটি সংগঠনের অফিস উদ্বোধনে এসে প্রকাশ্যে এই অভিযোগ করেন বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক তথা বর্তমানে কল্যাণী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (কিমস) হাসপাতালের অধিকর্তা দেবব্রত বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: Swasthya Sathi:’এই টাকা উপরতলার এমন জায়গায় পৌঁছয় কল্পনারও বাইরে…’, স্বাস্থ্য সাথী নিয়ে চিকিৎসকের মন্তব্য নিয়ে তোলপাড়
বিধানসভায় বিরোধী দলনেতার (Opposition Leader in Assembk স্বীকৃতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। শোভনদেব চট্টোপাধ্যায়কে (Shovondeb Chatterjee) বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য রেজুলেশন চেয়েছিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। প্রথমে রেজুলেশনের (Resolution) বিরোধিতা করলেও অবশেষে সেই রেজুলেশন বিধানসভায় জমা দিল বিরোধী দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠকের পরই রেজুলেশন কপি দেওয়া হয় বিধানসভায়। কিন্তু, তারপরেও যদি স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে দল।
বিরোধী দলনেতা কি থাকবেন শোভনদেব? বিধানসভায় রেজুলেশন জমা তৃণমূলের
কান্দিতে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতেও ইডির অভিযান। শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদোপম বাড়ি রয়েছে সেখানে। কান্দি পৌরসভার ৮নং ওয়ার্ডে তাঁর পৈত্রিক বাড়ি। কিন্তু বিগত সাতদিন ধরে ওই বাড়ি তালাবন্ধ। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। তিনিও বর্তমানে বাড়িতে নেই। তবে ইডির আধিকারিকরা তালাবন্ধ থাকার কারণে বাড়ির বাইরে থেকেই তদন্ত করছেন। কথা বলেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও।
সাতসকালে ফের অ্যাকশনে ইডি (ED Raid)। কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। সোনা পাপ্পু জমি জালিয়াতি মামলায় তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, সোনা পাপ্পুকে (Sona Pappu) জিজ্ঞাসাবাদ করে লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। সেই তথ্য হাতে পাওয়ার পরই আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে ইডি অভিযান (ED Raid in Kolkata)।
সোনা পাপ্পু মামলায় অ্যাকশন ইডি-র, সাতসকালে শহর জুড়ে চলছে তল্লাশি অভিযান
শুভেন্দু বারবার স্পষ্ট করে দিয়েছেন, বিরোধীদের সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়নে কাজ করতে চান। ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাসী নন। তাই দুর্গাপুরে (Durgapur) প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়কদেরও (TMC MLA) আমন্ত্রণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু, বৈঠকে একজন বিধায়কও হাজির ছিলেন না বলে খবর। যা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।