AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chingrighata Metro Work Start: শুরু হল চিংড়িঘাটায় দ্বিতীয় দফায় মেট্রোর কাজ, কোন-কোন রাস্তা দিয়ে গাড়ি যাবে?

Chingrighata Metro: দ্বিতীয় পর্যায়ে বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকাকালীন সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য সমস্ত গাড়িকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি উত্তরমুখী নতুন রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যাবে। সল্টলেকে যাওয়ার জন্য যে সমস্ত গাড়ি চিংড়িঘাটা উড়ালপুলে উঠবে, সেগুলিকেও নতুন বিকল্প রাস্তা ধরতে হবে।

Chingrighata Metro Work Start: শুরু হল চিংড়িঘাটায় দ্বিতীয় দফায় মেট্রোর কাজ, কোন-কোন রাস্তা দিয়ে গাড়ি যাবে?
চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 22, 2026 | 11:12 AM
Share

কলকাতা: সরকারের পালা বদল হতেই রাজ্যে চালু হয়ে গিয়েছে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ। গত সপ্তাহের শুক্রবার থেকে মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার, ফের দ্বিতীয় দফার কাজ শুরু হতে চলেছে। আজ রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত এই কাজ চলবে।

জানা যাচ্ছে, ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার জুড়ে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের কাজে। গত ১৫ মে থেকে ১৮ মে প্রথম পর্যায়ের কাজ হয়েছে। ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারের গার্ডার বসানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজের জেরে ফের ট্রাফিক নিয়ন্ত্রণ আজ রাত থেকে।

গাড়ি কোন রুটে নিয়ন্ত্রিত হবে?

  • ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দক্ষিণমুখী রাস্তা গাড়ির গতি এবং যাতায়াত নিয়ন্ত্রিত রাখার নির্দেশ রয়েছে।
  • বাইপাসের দক্ষিণমুখী গাড়িগুলি স্বাভাবিক পথেই চলবে। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির রাস্তায় কোনও পরিবর্তন হবে না।
  • দ্বিতীয় পর্যায়ে বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকাকালীন সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য সমস্ত গাড়িকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি উত্তরমুখী নতুন রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যাবে। সল্টলেকে যাওয়ার জন্য যে সমস্ত গাড়ি চিংড়িঘাটা উড়ালপুলে উঠবে, সেগুলিকেও নতুন বিকল্প রাস্তা ধরতে হবে।
  • দক্ষিণমুখী সমস্ত গাড়িকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে।
  • নিউ টাউন এবং সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ অভিমুখে যাওয়ার জন্য শুধু বাঁ দিকে ঘুরতে পারবে। উত্তর অভিমুখে যাওয়ার জন্য ডান দিকে ঘোরা যাবে না। ওই রাস্তা বন্ধ থাকবে। উত্তর অভিমুখে যাওয়ার গাড়িগুলি মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে পারবে।

এই মেট্রো চালু হলে কারা সুবিধা পাবেন?

কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে সরাসরি চিংড়িঘাটা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত দ্রুত যাতায়াত করা যাবে।

চিংড়িঘাটা, সল্টলেক,নিউ টাউন হয়ে মেট্রো সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত চলবে।

চিংড়িঘাটা ক্রসিংয়ে যে ট্রাফিক জ্যাম হয়, তা এড়িয়ে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন।

কবি সুভাষ স্টেশনে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং সেক্টর ফাইভের কাছে গ্রিন লাইনের সঙ্গে সংযোগ হবে।

এখন বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলছে, চিংড়িঘাটার কাজ শেষ হলে বেলেঘাটা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে।

Follow Us