
নয়া দিল্লি: কুলগামে লুকিয়ে থাকা লস্কর জঙ্গি লতিফ ভাটকে খতম করল যৌথ বাহিনী। বুধবার সকাল থেকেই শুরু হয় সেনা জঙ্গির গুলির লড়াই। যৌথ বাহিনী আগেই ভিডিয়ো কল করে নির্দেশ দিয়েছিল,যাতে লতিফ আত্মসমর্পণ করে। কিন্তু সে কথা কানে তোলেনি। শেষে যা হওয়ার ছিল সেইটাই হল। মসজিদে গিয়ে লুকিয়ে থাকার পরও হল না লাভ। গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তৈবার কমান্ডর লতিফ ভাট।
বিস্তারিত পড়ুন: Indian Army News: ‘বলেছিলাম, তোমার পুরো জীবন পড়ে আছে’,বাহিনীর আত্মসমর্পণের কথা কানে না তুলে লুকিয়ে ছিল মসজিদে, গুলিতে ঝাঁঝরা জঙ্গি লতিফ
বাঁকুড়া: দেবর্ষি নারদকে মূলত স্বর্গ ও মর্ত্যের বার্তা বাহক হিসেবেই সকলে চেনেন। কিন্তু বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে খোদ নারদ মুনিকেই পুজো করার এক অভিনব বিশ্বাস গড়ে উঠেছে বাঁকুড়ার পশ্চিম রতনপুর গ্রামে। দেবলোকে খবর পৌঁছে গ্রামের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন নারদ—এই অটুট বিশ্বাসেই আজ থেকে প্রায় ১৩ বছর আগে এই অঞ্চলে শুরু হয়েছিল নারদের পুজো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সেই বিশ্বাস যেমন গাঢ় হয়েছে, তেমনই ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এই পুজোর পরিধি ও জাঁকজমক। ছোট আকারে শুরু হওয়া এই নারদ পুজো আজ পশ্চিম রতনপুর গ্রামের গণ্ডি ছাড়িয়ে গোটা এলাকার পাঁচ দিনব্যাপী এক প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
বিস্তারিত পড়ুন: Bankura: দেবলোকে চাকরির খবর পৌঁছে দেবেন তিনিই, বিশ্বাস করেন ওঁরা, হাতেনাতে মিলেছে ফলও! ১৩ বছর ধরে চলা এই দেবর্ষির মাহাত্ম্য ছড়িয়েছে গোটা বাংলায়
জলপাইগুড়ি: রক্ত অদল-বদল হয়েছিল বল অভিযোগ। তারপর থেকে ধীরে-ধীরে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দু’বার ডাইলেসিস হওয়ার পরেও অবস্থার অবনতি হয়েছিল বলে দাবি পরিবারের। এরপর শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। আজ সকালে মৃত্যু হল বীরেন্দ্রনাথের। ঘটনায় হাসপাতালের চারজনকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।
বিস্তারিত পড়ুন: Jalpaiguri Blood: চূড়ান্ত গাফিলতি! সরকারি হাসপাতালে AB পজেটিভের জায়গায় দেওয়া হয়েছিল A পজেটিভ রক্ত, জলপাইগুড়িতে মৃত্যু ব্যক্তির
চোরবাগান কাণ্ডে ভয়েস স্যাম্পল সংগ্রহ
দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয়েছে প্রেসিডেন্সি জেলে।
কুশল মজুমদার এবং সঞ্জীব রাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা জেলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন কণ্ঠস্বরের।
মণ্ডপ ভেঙে যাওয়ার ঘোষণা কে করেছিলেন তা জানতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ।
আবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার আলিপুরদুয়ারের সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বেশকিছু সামাজিক সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। এই খবরে নজর থাকবে।
OBC ও EWS সার্টিফিকেট নিয়ে নিয়োগপ্রার্থীদের বিভ্রান্তি দূর করতে নতুন নির্দেশিকা জারি WBSSC-র। ১৮ মে ২০২৬-এর আগে ইস্যু হওয়া কোনও OBC-A বা OBC-B সার্টিফিকেট গ্রহণ করবে না কমিশন।
জলপাইগুড়িতে ভুল রক্ত দেওয়ার অভিযোগ উঠেছিল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। মৃত্যু রোগীর। নজর থাকবে সেই দিকে।