West Bengal News LIVE: অবশেষে হাজির সুমিত রায়, সুপ্রিম কোর্টের রায়ের পরই সিআইডি দফতরে অভিষেকের পিএ

LIVE UPDATE: সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইসলামপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় মালদহের মোথাবাড়িতে এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ উঠেছে। এদিকে, ঠিক সকাল সাড়ে ১০টায় সিআইডি দফতরে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়।

West Bengal News LIVE: অবশেষে হাজির সুমিত রায়, সুপ্রিম কোর্টের রায়ের পরই সিআইডি দফতরে অভিষেকের পিএ
Image Credit source: TV9 Bangla

Aug 08, 2026 | 12:10 PM

LIVE NEWS & UPDATES

  • 08 Aug 2026 12:10 PM (IST)

    NCPI MP: শুভেন্দুর মুখোমুখি আবু তাহের-খলিলুর রহমান

    • নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখোমুখি হলেন এনসিপিআই-এর দুই মুসলিম সাংসদ। শনিবার নবান্নে গেলেন আবু তাহের ও খলিলুর রহমান। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উপস্থিত ছিলেন তাঁরা।
    • আবু তাহের আগেই জানিয়েছিলেন, এনসিপিআই দলে থাকা নিয়ে কোনও সমস্যা না থাকলেও সংখ্যালঘু সাংসদ হিসেবে বিজেপির সঙ্গে যুক্ত হওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।
  • 08 Aug 2026 12:03 PM (IST)

    Malda Murder Update: তৃণমূলকর্মীকে খুনে অভিযুক্ত কংগ্রেস নেতা

    • মালদহে মোথাবাড়িতে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত কংগ্রেস। কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ ও তাঁর ভাই ফিরোজ শেখের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার।
    • পাওনা টাকা আদায় নিয়ে পুরনো বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
    • তৃণমূল কর্মী নাসিরুদ্দিনের ভাইয়ের দাবি, কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখের কাছে ৮০ হাজার টাকা পেতো নাসিরুদ্দিন। সেই টাকা চাইতে গেলে বিবাদ শুরু হয়।
  • 08 Aug 2026 11:02 AM (IST)

    Islampur Murder: ইসলামপুরে গুলিতে খুন প্রধান শিক্ষক

    • সাতসকালে ইসলামপুরে শ্যুটআউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন এক প্রধান শিক্ষক। আজ, শনিবার সকালে ইসলামপুরের মাদারিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
    • স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরের আমবাগান মোড়ে বাড়ি নজরুল ইসলামের। তাঁর কোনও রাজনৈতিক যোগ নেই।প্রতিদিনের মতো এদিনও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন নজরুল ইসলাম। মাদারিপুর এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

ভোর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। সেই থেকেই পুলিশ খুঁজে চলেছে, কিন্তু কোথাও তাঁর দেখা মিলছিল না। বাড়িতে, শ্বশুরবাড়িতে গিয়েও সুমিতের খোঁজ মেলেনি। অবশেষে সুপ্রিম কোর্ট গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়ার পর সিআইডি দফতের হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us