
রাজ্যে রেলের গতি আনতে তোরজোড়। আজ রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন রেল প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, জমি হস্তান্তর ও প্রশাসনিক ছাড়পত্র নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গতকালই গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে। আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। NIA শওকতকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। সব মিলিয়ে রাজ্যে আজ ঘটনার ঘনঘটা। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলা ডিজিট্যালে।
বিস্তারিত পড়ুন: তড়িঘড়ি দিল্লি পাড়ি অভিষেকের, লোকসভায় তৃণমূলের ভাঙন রুখতে পারবেন?
দক্ষিণবঙ্গ যখন তীব্র গরমে হাঁসফাঁস করছে, ঠিক তখনই টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। বর্ষার শুরুতেই ভারী বর্ষণের জেরে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, একেবারে রাস্তার উপর দিয়ে বইছে জলের তীব্র স্রোত। এর ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছেন রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা। শুক্রবার বিকেলের পর থেকে ধূপগুড়ি-সহ গোটা ডুয়ার্স জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বৃষ্টিতে জলঢাকা, ডুডুয়া, ডায়না এবং আংরাভাসা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
শ্রীরামপুর নবগ্রাম পঞ্চায়েতের বাইরে থেকে শুক্রবার রাতের অন্ধকারে উদ্ধার হয় শতাধিক বালতি। অভিযোগ শুনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বালতিগুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বালতিগুলির গায়ে ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের নাম লেখা। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলি দেওয়া হয়েছিল। গ্রেফতার দুই তৃণমূল নেতা
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “আগের সরকার রেলের উন্নয়ন আটকে রেখে দিয়েছিল। জেলাশাসকদের উদ্দেশ্যে বলেন “আপনারা প্রস্তুত থাকুন।” আর কী বললেন?
আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীকে কালী মূর্তি উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়করাও। পুরো রেলবোর্ড এবং রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে বৈঠক করছেন। নবান্নে বৈঠকের পর কী বললেন শুভেন্দু অধিকারী?
অভিষেককে জাতীয় সাধারণ সম্পাদক পদে রাখলেও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে দলের দুই বর্ষীয়ান সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনকে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ভরাডুবির দায় অভিষেকের। আরও দুজনকে দায়িত্ব দিয়ে সেটাই সম্ভবত বুঝিয়ে দিলেন মমতা। আবার কেউ বলছেন অন্য কোনও কারণ। হতে পারে, গ্রেফতারির আশঙ্কাতেই এই সিদ্ধান্ত তৃণমূলের সর্বময় নেত্রীর।
বেআইনি নির্মাণে (Illegal Construction) এবার বুলডোজার চালাল তৃণমূল নিজেই। তাও আবার নিজেদেরই পার্টি অফিসে। এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ার (Purulia) লক্ষণপুর এলাকায়। গোটা বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি(BJP)।
তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুরে অস্ত্রের ভাণ্ডার। সন্দেশখালিতে হানা এসটিএফের। সন্দেশখালির মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে যান তদন্তকারীরা। দু’জনেই শেখ শাহাজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তাঁদের বাড়ি, বাড়ি লাগোয়া এলাকার পাশাপাশি তল্লাশি চলে পুকুরেও। তখনই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয় বলে জানা যাচ্ছে।
আজ শওকত মোল্লাকে NIA বিশেষ আদালতে তোলা হবে। গতকালই কামালগাছি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আজ আদালতে তুলে তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে NIA
জেলের গেরো কাটছেই না প্রাক্তন তৃণমূল ( TMC) বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar)। প্রথমে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগ। তারপর তোলাবাজির অভিযোগে মামলা, আর এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে (Asit Majumdar News)। গতকাল অর্থাৎ শুক্রবারই অসিতকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু, দিনের শেষে তাঁর বাড়ি ফেরা আর হল না। আবারও প্রাক্তন বিধায়কের ঠাঁই হল সেই জেলে।
অসিত মজুমদারের বিরুদ্ধে এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ! ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক
আজ রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন রেল প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, জমি হস্তান্তর ও প্রশাসনিক ছাড়পত্র নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মেট্রো প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে।