
কলকাতা: ফের রাজ্য পুলিশে (West Bengal Police Reshuffle) রদবদল। পুরভোটের আগে একাধিক আইপিএস ও ডব্লিউবিপিএস পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ২৩ জন আইপিএস-কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার ডি পি সিং। তাঁকে কলকাতা থেকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের আইজি পদে। সেই জায়গায় কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন সুধীর কুমার নীলকান্তম। STF-এর IGP পদে ছিলেন তিনি।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্য প্রতাপ যাদব যাচ্ছেন রাজ্য IB-র DIG পদে। তাঁর জায়গায় ড.ভোলানাথ পাণ্ডে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) হচ্ছেন। এছাড়া কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সিকিউরিটি) সুখেন্দু হীরা, বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার দেবর্ষি দত্ত এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) পদে যাচ্ছেন স্পর্শা নীলাঙ্গি।
জেলা স্তরেও একাধিক রদবদল হয়েছে। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) কৌস্তুভদীপ্ত আচার্য যাচ্ছেন আলিপুরদুয়ারের জয়গাঁয়। অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হচ্ছেন সলিমা লামা। এছাড়া, কালিম্পঙের অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা এবং মালদহ থেকে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পদে যাচ্ছেন অভিষেক রায়। তাঁর সদর দফতর থাকবে বোলপুরে।
রদবদলের তালিকা
দেবেন্দ্র প্রকাশ সিং, IPS : বর্তমান পদ-অতিরিক্ত পুলিশ কমিশনার, নতুন পদ: IG, IB, উত্তরবঙ্গ
নীলু শেরপা (চক্রবর্তী), IPS: বর্তমান পদ- IGP, SCRB, নতুন পদ- IGP, WBPHIDCL
শঙ্খ শুভ্র চক্রবর্তী, IPS: বর্তমান পদ- IG, হোম গার্ড, নতুন পদ- IGP, SCRB, পশ্চিমবঙ্গ
সুধীর কুমার নীলকান্তম, IPS: বর্তমান পদ- IGP, STF, পশ্চিমবঙ্গ , নতুন পদ- অতিরিক্ত পুলিশ কমিশনার (Addl. CP), কলকাতা
সুখেন্দু হীরা, IPS: বর্তমান পদ- DIG (সিকিউরিটি), পশ্চিমবঙ্গ, নতুন পদ: যুগ্ম পুলিশ কমিশনার (সিকিউরিটি), কলকাতা
ড.ভোলানাথ পাণ্ডে, IPS: বর্তমান পদ- DIG, IB, পশ্চিমবঙ্গ, নতুন পদ- যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক), কলকাতা
সূর্য প্রতাপ যাদব, IPS : বর্তমান পদ- যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক), কলকাতা, নতুন পদ- DIG, IB, পশ্চিমবঙ্গ
দেবর্ষি দত্ত, IPS: বর্তমান পদ-DIG, WBPHIDCL, নতুন পদ- যুগ্ম পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারেট
নিমা নরবু ভুটিয়া, IPS: বর্তমান পদ-CO, SAP 10th Bn, নতুন পদ- SS, CID, পশ্চিমবঙ্গ
ধৃতিমান সরকার, IPS: বর্তমান পদ- SS, IB, পশ্চিমবঙ্গ, নতুন পদ- SS, CID, মালদহ
ওয়াংডেন ভুটিয়া, IPS: বর্তমান পদ- CO, 2nd IR Bn, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, নতুন পদ- SS, CID, পশ্চিমবঙ্গ
ড. হোসেন মেহেদি রহমান, IPS: বর্তমান পদ- SS, IB, পশ্চিমবঙ্গ, নতুন পদ- ডেপুটি ডিরেক্টর, SVSPA, পশ্চিমবঙ্গ
আরিশ বিলাল, IPS: বর্তমান পদ- SS, CID, মালদহ, নতুন পদ- SS, CID, পশ্চিমবঙ্গ
সৌম্যদীপ ভট্টাচার্য, IPS: বর্তমান পদ- CO, SAP 1st Bn, নতুন পদ- DC, Cyber-II, কলকাতা
কাজি সামসুদ্দিন আহমেদ, IPS: বর্তমান পদ- DC, ট্রাফিক, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, নতুন পদ- DC, DD, বিধাননগর পুলিশ কমিশনারেট
কুন্তল বন্দ্যোপাধ্যায়, IPS: বর্তমান পদ- CO, SAP 4th Bn, নতুন পদ- DC, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
স্পর্শা নীলাঙ্গি, IPS: বর্তমান পদ- DC, EB, কলকাতা, নতুন পদ- DC, DD, কলকাতা
কৌস্তুভদীপ্ত আচার্য, WBPS: বর্তমান পদ- অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), দার্জিলিং, নতুন পদ- অতিরিক্ত পুলিশ সুপার, জয়গাঁ, আলিপুরদুয়ার
সলিমা লামা, WBPS: বর্তমান পদ- Dy. CO, IR 2nd Bn, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, নতুন পদ- অতিরিক্ত পুলিশ সুপার (সদর), আলিপুরদুয়ার
পূর্ণিমা শেরপা, WBPS: বর্তমান পদ- Dy. CO, SAP 12th Bn, নতুন পদ- অতিরিক্ত পুলিশ সুপার, কালিম্পং
অভিষেক রায়, WBPS: বর্তমান পদ- অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), মালদহ, নতুন পদ- অতিরিক্ত পুলিশ সুপার, বীরভূম (সদর দফতর বোলপুর)
মানবেন্দ্র দাস, WBPS: বর্তমান পদ- অতিরিক্ত পুলিশ সুপার, বীরভূম (সদর দফতর বোলপুর), নতুন পদ- অতিরিক্ত পুলিশ সুপার, মাথাভাঙা, কোচবিহার
কুনাল বার্নাবাস, WBPS: বর্তমান পদ- অতিরিক্ত পুলিশ সুপার, কালিম্পং, নতুন পদ- অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), মালদহ