West Bengal Live Update: নিট নিয়ে নয়া বিল পেশ সংসদে, দফায় দফায় বিক্ষোভ বিরোধীদের

Breaking News Live Update in Bengali: সোমবার অধিবেশন শুরুর প্রথম থেকেই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। বিক্ষোভের জেরে দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করা হয়েছে। এদিকে, সংসদের বাইরেও চলছে বিরোধীদের বিক্ষোভ। উল্লেখ্য, লোকসভায় আজই ‘পাবলিক এগ্‌জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল পেশ করা হবে।

West Bengal Live Update: নিট নিয়ে নয়া বিল পেশ সংসদে, দফায় দফায় বিক্ষোভ বিরোধীদের
সংসদ লাইভImage Credit source: PTI

Jul 27, 2026 | 12:32 PM

LIVE NEWS & UPDATES

  • 27 Jul 2026 11:45 AM (IST)

    Dharmatala Protest: ধর্মতলার আন্দোলনে সাংবাদিক নিগ্রহ, গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬

    • শুক্রবার ধর্মতলায় নিট নিয়ে আন্দোলনে বিশৃঙ্খলা। সাংবাদিক নিগ্রহের অভিযোগ। ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
    • আগেই ১৪জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১৬
  • 27 Jul 2026 11:39 AM (IST)

    Tarakeswar: শ্রাবণের দ্বিতীয় সোমবার তারকেশ্বরে উপচে পড়া ভিড়

    শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারকেশ্বরে উপচে পড়া ভিড়। কথা মতো, রবিবার পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় পূণ্যার্থীদের। এবার তারকেশ্বর শ্রাবণী মেলা জাতীয় মেলার তকমা পেয়েছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে গিয়েছেন। রুদ্রাভিষেক যজ্ঞের মধ্যে দিয়ে সাধু সন্তরা জগতের মঙ্গল কামনা করেছেন।

     

  • 27 Jul 2026 11:36 AM (IST)

    Pellet Gun Use: ছররা গুলি চালিয়েছিল RAF?

    ককরোচদের সংসদ অভিযানে আন্দোলনকারীদের উপরে চলেছিল ছররা গুলি। দিল্লি পুলিশ অস্বীকার করলেও, এবার ছররা গুলি চালানোর কথা স্বীকার করে নিল সিআরপিএফ। জানা গেল, আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশে ছররা চালিয়েছিলেন একজন র‌্যাফ (RAF) জওয়ান। সিআরপিএফ (CRPF)-এর অন্তর্তদন্তে উঠে আসল চাঞ্চল্যকর তথ্য।

    বিস্তারিত পড়ুন, আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি চালিয়েছিল RAF, চাঞ্চল্যকর তথ্য CRPF-র তদন্তে

  • 27 Jul 2026 11:34 AM (IST)

    Durgapur: দুর্গাপুরে এনআইএ, কারণ জানলে চমকে উঠবেন

    বৃষ্টিভেজা সোমবার সকাল। ঘড়ির কাঁটায় তখন ৮টা। দুর্গাপুরের নিউ স্টিল পার্কে হানা দেয় সাদা গাড়ি। গাড়ি থেকে নেমে এলাকার গোলাম জামার বাড়ির খোঁজ করতে থাকেন কয়েকজন। স্থানীয় বাসিন্দারাই দেখিয়ে দেন বাড়ি। কিন্তু তখনও তাঁরা জানতে পারেননি, ওঁরা আসলে এনআইএ আধিকারিক। পরে যতক্ষণে জানতে পারেন, গোলামের বাড়ির সামনে জমতে থাকে ভিড়। কিন্তু একজন টায়ার সারাইয়ের বাড়িতে কেন হানা এনআইএ আধিকারিকদের? ভিড়ে জমেছে সাংবাদিকদেরও। এক চালা বাড়ির বাইরে যে ফোর্স ছিল, তাঁদের কাছ থেকে জানা যায় এনআইএ আসার কারণ। আর সে কারণ শুনে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। গোলাম নাকি মানবপাচারের সঙ্গে যুক্ত!

    বিস্তারিত পড়ুন, বৃষ্টিভেজা সকালে সাইকেলের টায়ার সারাই মিস্ত্রির এক-চালা বাড়িতে NIA, কারণ জেনে থরথরি কম্প পড়শিরা

  • 27 Jul 2026 11:32 AM (IST)

    Parliament: ফের উত্তাল সংসদ

    সোমবার ফের উত্তাল সংসদ। নিট ইস্যুতে দফায় দফায় বিক্ষোভ বিরোধীদের। বেলা ১২টা পর্যন্ত সভা মুলতুবি হয়ে গিয়েছে।

    • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে খোলা চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তিনি প্রশ্ন করেছেন, সংসদ অভিযানের দিন (২০ জুলাই) ছাত্রদের উপরে পেলেট গান বা ছররা গুলি ব্যবহার করেছিল পুলিশ। এই পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সাধারণ মানুষের পোশাকে লাঠি হাতে কারা উপস্থিত  ছিল?
    • চিঠিতে আরও দাবি করা হয়, পুলিশি অত্যাচারের অভিযোগ ইস্যুতে সংসদে আলোচনা করতে হবে। সংসদের দুই কক্ষেই বিরোধীদের তরফে একাধিক মুলতুবি প্রস্তাব দেওয়া হয়।
    • কিন্তু, এই মুলতুবি প্রস্তাব নিয়ে কোনও মন্তব্য না করার কারণে বিরোধীরা প্রথম থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ বানচাল হয়ে যায়।

নিট প্রশ্নফাঁস কাণ্ডে আজ ফের উত্তাল সংসদ। অধিবেশন শুরুর প্রথম থেকেই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। বিক্ষোভের জেরে দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করা হয়েছে। এদিকে, সংসদের বাইরেও চলছে বিরোধীদের বিক্ষোভ। উল্লেখ্য, লোকসভায় আজই ‘পাবলিক এগ্‌জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল পেশ করা হবে। এদিকে, বাম ছাত্র সংগঠনের বিশৃঙ্খলা ও সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে আজ ময়দানে নামছে বিজেপি। আজ বেলা ৩টেয় শিয়ালদহে জমায়েতের ডাক দিয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে। আজ ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। ১২ ঘণ্টা মিলবে না অ্যাপ ক্যাব।

Follow Us